সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label জেলা রাজনীতি. Show all posts
Showing posts with label জেলা রাজনীতি. Show all posts

Saturday, June 16, 2018

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ পৌর মেয়র।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

মেয়র বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি নগরবাসীকে জানাই ঈদ মোবারক।’

পৌর মেয়র বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ‘পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে নগরীর নাগরিকদের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।’

Saturday, October 28, 2017

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় মামলা

সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) গভীর রাতে আহত ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের ভাই ফরিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় শহরের জানপুর মহল্লার মৃত আলী হোসেনের ছেলে জাহাঙ্গীরকে (৩৫) প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় পল্টু নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টু শহরের জানপুর মহল্লার মৃত আবেদীনের ছেলে ও মামলার ৫ নম্বর আসামি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সিরাজগঞ্জ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Sunday, September 17, 2017

সিরাজগঞ্জে ৭ ইউনিটে ছাত্রলীগের কমিটি স্থগিত

জেলা প্রতিনিধিঃ
ভোটার সংশোধনী না থাকা, সাংগঠনিক সমন্বয়হীনতা, আওয়ামী লীগের দু'গ্রুপের বিদ্যমান দ্বন্দ্ব সমঝোতা না হওয়া ও স্থানীয় সাংসদের মনগড়া কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে সিরাজগঞ্জে ছাত্রলীগের ৭টি ইউনিট কমিটি স্থগিত করা হয়েছে।

শনিবার দিনব্যাপী সম্মেলন শেষ হলেও সংঘাতের সম্ভাবনা থাকায় কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সন্ধ্যায় ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সিরাজগঞ্জ সার্কিট হাউস সভা কক্ষে মত বিনিময় হয়। দীর্ঘ ৩ ঘণ্টায় কোনো সমাধান না হওয়ায় রাত ১০টায় সভাকক্ষ থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এর আগে শনিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ও হাজী কোরপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিন সিরাজগঞ্জ পৌর, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ সরকারি কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি ম্যাটস শাখা ছাত্রলীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়।

কামারখন্দ উপজেলা ছাত্রলীগসহ ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, স্থানীয় সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না ঢাকায় বসে মনগড়া কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ায় ৭টি ইউনিটের কমিটি গঠন স্থগিত ঘোষণা করা হয়েছে। কারণ সে প্রভাব খাটিয়ে ৭টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক তার মনোনীত ছাত্রকে বানাতে চান। যা কখনোই সম্ভব নয়। এ জন্য কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলে কমিটি গঠনকল্পে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত সরকার জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক সমাঝোতা না হওয়ায় কমিটি গঠন সম্ভব হয়নি। এ সংকট আসলে কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তরুণ নেতৃত্ব বাধাগ্রস্ত হচ্ছে। সংকট উত্তরণে সিনিয়র নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সমাধান করা উচিত। তাহলে ইউনিট ছাত্রলীগগুলো আরো শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক জানান, উভয় পক্ষে সমঝোতা না হওয়ায় ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন সম্ভব হয়নি। খুব শিগগিরই সমঝোতার ভিত্তিতেই কমিটি গঠন করা হবে।

Monday, September 11, 2017

সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নব গঠিত আহবায়ক কমিটি থেকে ১২ নেতা পদত্যাগ


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নব গঠিত আহবায়ক কমিটি থেকে ১২ নেতা পদত্যাগ করেছেন। আজ সোমবার সকালে শহরের একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।

লিখিত বক্তব্যে পদত্যাগ করা সদস্য গাজী মিজানুর রহমান দুদু বলেন, ২০১৪ সালের ৭ই ডিসেম্বর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আজাহার আলী খান সভাপতি এবং আমি নিজে সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হই। কমিটি পূর্নাঙ্গ করার কার্যক্রম চলমান থাকা অবস্থায় নির্বাচিত সভাপতি আজাহার আলী খান ২০১৫ সালের ৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। এ অবস্থায় সভাপতি পদে শূন্যতা ও জেলা আওয়ামী লীগের কালক্ষেপনের কারণে এখনও পর্যন্ত সদর থানা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হয়নি। বিষয়টি লিখিত ভাবে কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে। এ পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগের কোন সভা ছাড়াই এবং কারও সাথে পরামর্শ না করে চলতি মাসের ৯ই সেপ্টেম্বর একটি স্থানীয় পত্রিকার মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। একটি নির্বাচিত কমিটি থাকা অবস্থায় তথাকথিত আহবায়ক কমিটি গঠন সম্পন্ন অবৈধ। যে কারনে আমরা ১২জন ওই কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে পদত্যাগ করেছি এবং নব গঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্বের নির্বাচিত কমিটি বহাল রাখার দাবী করছি। এ সংক্রান্ত কাগজপত্র জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগে শীঘ্রই প্রেরন করা হবে কবে জানান আওয়ামী লীগের এই নেতা। সংবাদ সন্মেলনে পদত্যাগী অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, পদত্যাগের বিষয়টি আমি অবগত নই।

পদত্যাগ করা নেতারা হলেন, সদর থানা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সদস্য গাজী মিজানুর রহমান দুদু, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, একই এলাকার গাজী আকবর হোসেন তালুকদার, ছোনগাছা এলাকার সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ ও শফিকুল ইসলাম শফি, বাগবাটির বাবলু মল্লিক, আব্দুল লতিফ ও রঞ্জু আহম্মেদ, মেছড়া এলাকার বাদশা আলম, রজব আলী ও আল আমিন।

Sunday, August 6, 2017

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় জাতীর পিতার হত্যার সাজা প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত কার্যকরী ব্যাবস্থা নেওবার আহ্বান জানান ছাত্রলীগের নেতা কর্মীরা।

স্মারকলিপি প্রদানেকালে অরো উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবায়াত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, প্রচার সম্পাদক আশিকসহ জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

Wednesday, April 12, 2017

সিরাজগঞ্জ যুবলীগের সম্মেলন স্থগিত, নেতাকর্মীদের ক্ষোভ

সিরাজগঞ্জ: জেলা যুবলীগের সম্মেলন স্থগিত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। আগামী (১৫ এপ্রিল) শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার বিকেলে সম্মেলন স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চীনু।

তিনি জানান, বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোবাইল ফোনে অনিবার্য কারণবশত এ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছিলো। আজকে চলছিলো মঞ্চ তৈরির কাজ। সম্মেলন ঘিরে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় উৎসক মুখর পরিবেশ ছিলো দলীয় নেতাকর্মীদের মাঝে। সম্মেলন স্থগিতের ঘোষনায় তাদের মাঝে হতাশা লক্ষ করা গেছে।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান, সর্বশেষ ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১০ বছর পর গত বছর দু’দফায় সম্মেলনের তারিখ ঘোষণা হয়। কিন্তু নির্ধারিত তারিখের আগমুহূর্তেই ওই সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।  বার বার সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Saturday, April 8, 2017

সিরাজগঞ্জ জেলা যুবলীগকে শক্তিশালী করতে তৃণমুলের দাবী হাকিম-জুয়েল পরিষদ

আগামী ১৫ এপ্রিল সিরাজগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষকী সম্মেলনে জেলা যুবলীগকে শক্তিশালী করতে হাকিম-জুয়েল পরিষদকে ভোট দিন। বিএনপি-জামাত শিবিরকে প্রতিহত করতে আন্দোলন সংগ্রাম সঠিক নেতৃত্বে বেছে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনে ভোটের মাধ্যমে হাকিম-জুয়েল পষিদকে ভোট দিয়ে জেলা যুবলীগকে কার্যকরী ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলুন।

শনিবার বিকালে হোসেনপুর ১১নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় বৃক্ততায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বক্তরা আরো বলেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগকে শক্তিশালী করতে হাকিম-জুয়েলকে এখন প্রয়োজন।

১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপদি পদপ্রার্থী এ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম জিহাদ, ১১নং ওয়ার্ডআওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্যানেল মেয়র ২ গোলাম মোস্তফা, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম বিটু, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসলাম, জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুনুর রহমান মামুন, যুবলীগ নেতা, সাগর, আরিফ, পুলক প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম টাবু, যুবলীগ নেতা হান্নান, হাফিজুল,  সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টি এম কামালসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতা কর্মীর্গণ।