সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label শাহ জাদপুর. Show all posts
Showing posts with label শাহ জাদপুর. Show all posts

Tuesday, June 7, 2016

শাহজাদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জ্যোতি (৮) ও জুই (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জ্যোতি ও জুই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গাতিরপাড়া গ্রামের মানিক সেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে মানিকের দুই শিশু সন্তান জ্যোতি ও জুই গাতিরপাড়া পুকুরের পাশে খেলা করছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাদের মরদেহ দুটি পানিতে ভাসতে দেখে। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী এ তথ্য নিশ্চিত করেছেন।

Sunday, September 13, 2015

শাহজাদপুরে ফেন্সিডিলসহ ২ ইউপি সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাবের অভিযানে ৬১ বোতল ফেন্সিডিলসহ স্থানীয় ২ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  র‌্যাব-১২ সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, শনিবার গভীররাতে উপজেলার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কায়েমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য গ্রেপ্তারকৃত সায়েম প্রামানিক (৫২) ওই গ্রামের মৃতঃ রমজান প্রামানিকের ছেলে এবং একই ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য আঃ সিদ্দিক বিশ্বাস (৪০) বিবাঙ্গারু গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে। 
ক্যাম্প কমান্ডার আরও জানান, অভিযানকালে ইউপি সদস্য সিদ্দিককে ২১ এবং সায়েমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ  হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Wednesday, September 9, 2015

শাহজাদপুরে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলি, আহত ৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ৮ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা যুবলীগ নেতা  রাজীব গ্রপের সাথে  স্থানীয় যুবলীগ কর্মী ও হোটেল সুইট ড্রিমের  মালিক দিনার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে ।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার  বেলা আড়াইটার দিকে পৌর এলাকার খঞ্জনদিয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী নিশান (২২),সৌরভ (২২),নাঈম (২২), মাসুদ রানা (২৬),  শাওন (২২),  সজল (২০),  যুবলীগ কর্মী রতন (৩০) ও বাবুল (৩৫) । এ ব্যাপারে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সামনের কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী  রাজীব শেখ বলেন, স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নাম ভাঙ্গিয়ে এবং তাঁর মালিকানাধীন হোটেল ভাড়া নিয়ে  ও নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে   দীর্ঘদিন যাবত হোটেল ব্যবসার নামে আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে । পাশেই মসজিদ  ও কবরস্থানের খুব সন্নিকটে  এই হোটেলে সবসময় নানা ধরনের মেয়েদের আনাগোনায় মুসুল্লিদের আসুবিধার কারনে উপজেলা যুবলীগের নেতা কর্মীরা প্রতিবাদ করলে স্থানীয় বিএনপি নেতা ও মেয়র নজরুলের  লোকজনের সহায়তায় দিনারের ভাড়াটিয়া সন্ত্রাসী দারা নেতাকর্মীদের উপর আক্রমন করে ৭/৮ জনকে গুরুতরভাবে আহত করে ।অবশ্য  এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক  গনমাধ্যমকে জানান, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮/১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Wednesday, July 1, 2015

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত

বহুল আলোচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি উপজেলার ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দীর্ঘ প্রায় সাড়ে ৮ মাস আত্মগোপনে থাকার পর ধর্ষক ওই সবুর মাস্টার সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী জামিন নামঞ্জুরকরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য জানান। জানা গেছে, উপজেলার ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুস সবুর গত বছরের ১৮ অক্টোবর ঠুঁটিয়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
সালমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং ৯ দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে চেতনানাশক ঔষধ খাইয়ে উপর্যুপরি ধর্ষণ করে। এ ব্যাপারে একই বছরের ২৬ অক্টোবর ওই ছাত্রীর বাবা
হোসেন আলী বাদি হয়ে শিক্ষক আব্দুস
সবুরকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরদিন ২৭ অক্টোবর রাতে সবুর মাস্টার লোক মারফত ওই ছাত্রীকে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার পর একই দিন ধর্ষিতা ওই ছাত্রী সংশ্লিষ্ট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এদিকে আলোচিত এ ধর্ষণ মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই
শাহজাহান আলী অপহরণ ও ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক আব্দুস সবুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জসিট প্রদান করেন। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সবুর মাস্টারকে বরখাস্ত করা হয়। ধর্ষক সবুর মাস্টারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার
শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মানববন্ধন,
বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করলেও পুলিশ এতদিন সবুর মাস্টারকে গ্রেফতার করতে পারেনি। অবশেষে সোমবার শিক্ষক আব্দুস সবুর সিরাজগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে ধর্ষক সবুর মাস্টারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, শিক্ষক আব্দুস সবুর উপজেলার বাশুরিয়া গ্রামের মৃত শমসের সরদারের ছেলে।