সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Thursday, July 2, 2015

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আউটসোসিং কর্মচারীরা এখন বেকার

প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে কর্মরত ২৫জন আউট সোসিং কর্মচারী চাকুরী হারিয়ে এখন বেকার হয়ে গেছে। ঈদের আগে এ অবস্থার কারনে দরিদ্র এ সকল নারী-পূরুষরা চোখে অন্ধকার দেখছে। জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ সদর হাসপাতালের নিরাপত্তা ও পরিস্কার- পরিছন্নতার জন্য ২০১৪-১৫ অর্থবছরে স্থাস্থ্য মন্ত্রনালয়ের
অধীনে টেন্ডারের মাধ্যমে আউট সোসিং প্রকল্পে ২৫জন নারী-পুরুষ নিয়োগ করা হয়। ৩০ জুন
প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। যে কারনে এ কাজে নিয়োজিতরা যেমন বেকার হয়ে গেছে, তেমনি লোকবলের অভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটা বেকায়দায় পড়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন আশরাফ উদ্দিন জানান,হাসপাতালের নিরাপত্তা ও পরিস্কার-পরিছন্নতার জন্য আউট সোসিং কর্মচারী নিয়োগ করা অত্যন্ত জরুরী। পুনরায় টেন্ডারের মাধ্যমে আউট সোসিং
কর্মচারী নিয়োগে প্রশাসনিক অনুমোদনের
জন্য মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
অনুমোদন পেলে পুনরায় আউট সোসিং কার্যক্রম
চলবে।