সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label মাদক মুক্ত সমাজ চাই. Show all posts
Showing posts with label মাদক মুক্ত সমাজ চাই. Show all posts

Wednesday, August 3, 2016

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
বুধবার (৩ আগস্ট) সকালে র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন টিম-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে মনোয়ারুল হাসান রাসেল (৩৬) ও একই জেলার রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল হোসেন (৩০)।
শাহাবুদ্দিন খান জানান, ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান রাজশাহী যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ হলে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া ও বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে থাকেন বলে স্বীকার করেছেন।

Tuesday, November 3, 2015

সিগারেট ছাড়লে কত বড়লোক হতেন নিজেই অঙ্ক দেখে নিন

ওয়েব ডেস্ক: আপনি কি ধূমপান করেন?অনেকদিন ধরে করছেন? আপনার প্রিয়জনরা অনেকদিন ধরে মানা করছেন? বলছেন, ''প্লিজ আর খেয়ো না। অনেক তো হল।'' এসব শুনে আপনারও কি কখনও কখনও মনে হয়েছে, না অনেক হল। এবার সত্যিই ছাড়া দরকার এই সিগারেট। কিন্তু আপনি ভাবলেই, সে আপনাকে ছাড়তে দিলে তো! কয়েকদিন বাপের বাড়ি যাওয়ার মতো করে গিয়ে, ফের উঠে পড়ছে, আপন অধিকারে ঠোঁটের ডগায়। অনেক বিরহ সয়ে আপনিও বুক ভরে তার গরম ওমের স্পর্ষ নিচ্ছেন? সত্যিই কি সিগারেট ছাড়তে চান? তাহলে এবার সিদ্ধান্তটা নিয়েই ফেলুন। এ বিষয়ে আপনাকে হেল্প করবে টাকা। কথায় বলে না, "না, বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া।" টাকা দিয়েই ভাবুন। আপনি ঠিক ছাড়তে পারবেন, এতদিনের ক্ষতিকারক সঙ্গীকে। কেমন হিসেব করবেন?
ধরে নিন, আপনি রোজ এক প্যাকেট সিগারেট খান। তার দাম ওই ৫০ টাকা মতো। তাহলে আপনার মাসে খরচ হয়, ১৫০০ টাকা তাহলে আপনার বছরে শুধু সিগারেটের জন্য খরচ হয় ১৮ হাজার টাকা। তার মানে ১০ বছরে আপনার খরচ, ১ লক্ষ ৮০ হাজার টাকা। ধরে নিন আপনি ৭০ বছর বয়স পর্যন্ত বাঁচলেন। আর এই সিগারেট খাওয়া আপনি ধরে ছিলেন ২০ বছর বয়সে। তাহলে জীবনের ৫০ বছর শুধু সিগারেট খেয়ে আপনি খরচ করলেন, ৯ লক্ষ টাকা! ক্ষতিকর, বুক জ্বালানো, ধোঁয়ার জন্য খরচ ৯ লক্ষ টাকা! একটু বেশি হয়ে গেল না? এবার আপনার কত সিগারেট খাওয়া হয় রোজ, সেই হিসেবে মোট খরচের হিসেব ধরুন। এরপর নিজেই ভাবুন, ''বাপ, ভাইয়া, এমনকি টাকার থেকেও আপনার কাছে বেশি মূল্যবান নাকি সিগারেট!'' ভাল করে ভেবে সিদ্ধান্তটা এবার নিয়েই ফেলুন। পারবেন। আপনি, ঠিক পারবেন।

Monday, June 1, 2015

সিরাজগঞ্জে বিপুলসংখ্যক মাদকদ্রব্য ধ্বংস

সিরাজগঞ্জে পুলিশের
অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত
বিপুলসংখ্যক মাদকদ্রব্য ধ্বংস করা
হয়েছে।
বোববার (৩১ মে) বিকেলে জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে
রোলার দিয়ে ভেঙে ও আগুনে
পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪
হাজার ৯২৩ বোতল ফেনসিডিল, ১৫
লিটার চোলাই মদ, ৩৫০ পিস ইয়াবা ও
প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা।
এ সময় জেলা পুলিশ সুপার এস এম এমরান
হোসেন, সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হাবিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা কোর্ট পরিদর্শক শহিদুল্লাহ
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে
বলেন, জেলার বিভিন্ন থানার
পুলিশের অভিযানে উদ্ধার হওয়া
মাদকদ্রব্য বিষয়ে দায়েরকৃত মামলা
নিষ্পত্তি হওয়ার পর আদালতের
নির্দেশে এগুলো ধ্বংস করা হলো।