সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label সিরাজগঞ্জ. Show all posts
Showing posts with label সিরাজগঞ্জ. Show all posts

Sunday, September 30, 2018

যমুনা নদীর পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশ সেনাবাহিনী

বার্তা সংস্থাঃ
সেনাবাহিনী দায়িত্ব নিতে যাচ্ছে যমুনা নদীর পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য।
৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য এ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।
যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন (ভরাট) এবং সিরাজগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গাইড বাঁধসহ প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪.৬৮ বর্গ কিলোমিটার ভূমির উন্নয়ন হবে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে, সিরোজগঞ্জ শহর ও ইন্ডাষ্ট্রিয়াল পার্ক নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল, বীর-প্রতীক, এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমানসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোঃ যোবায়ের সরোয়ার, প্রকল্প পরিচালক, এবং লেঃ কর্ণেল মোঃ সাদেক মাহমুদ, পিএসসি, অতিরিক্ত প্রকল্প পরিচালক ও কমান্ডিং অফিসার, ২৫ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।

Saturday, October 28, 2017

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালুয়াভিটা বাজারে এ হামলা হয় বলে সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান।

আহতরা হলেন- উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর (৪৫) এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪০) ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর (৪৫)।

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি হেলাল উদ্দিন বলেন, সদরের ছোনগাছা বাজার থেকে দলীয় সভা শেষে মটরসাইকেলে কালিয়া হরিপুর ফিরছিলেন দুই নেতাসহ আরও কয়েকজন। শালুয়াভিটা বাজারে দেশি অস্ত্র নিয়ে একদল যুবক তাদের উপর হামলা চালায়।

“এ সময় তারা ওই দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।”

ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের দাবি, সাত থেকে আট মাস আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় যুবলীগ কর্মী জাহাঙ্গীর হোসেন এ ঘটনা ঘটিয়েছেন।

“হামলাকারীদের মধ্যে জাহাঙ্গীরসহ অন্তত পাঁচজনকে আমি চিনতে পেরেছি। এই জাহাঙ্গীর এর আগেও তিনবার চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।”  

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকরামুজ্জান বলেন, আহতদের মাথা, পিঠ, হাত-পাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম ও থেতলে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ৯টার দিকে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন। 

Thursday, September 14, 2017

সিরাজগঞ্জে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জে কালের কণ্ঠের শুভ সংঘের আয়োজনে
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ”কালের কণ্ঠের শুভ সংঘের” আয়োজনে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুৃষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের এস.এস রোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার, শুভ সংঘের সাধারণ সম্পাদক অসীম সেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ সভাপতি শেখ খালিদ স্ইাফুল্লাহ সাদী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান রহমান শিবলী । 

এ সময় বক্তারা বলেন, নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেবার মতো যন্ত্রনা একমাত্র তারাই বোঝে যারা এর শিকার হয়। আমরাও ১৯৭১ সালে নিজ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। তাই আমরা এর যন্ত্রনা বুঝি। তাই সারা বিশ্বের মানুষকে এই নির্যাতিত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। বার্মা সরকারকে বাধ্য করতে হবে। তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে। এসময় বক্তারা আরো বলেন, বর্তমান সরকারও নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে। তাই দেশের প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। তবেই বিশ্ব নেতা রোহিঙ্গাদের প্রতি অমানববিক আচরনের জন্য বার্মা সরকারের উপর চাপ প্রযেগ করবে।

রাজু আহমেদের সঞ্চলনায় এ মানববন্ধনে ”কালের কণ্ঠের শুভ সংঘের”  সিরাজগঞ্জ জেলা শাখার কমিটির সকল নেতৃবৃন্দ সহ কয়েক শত মানুষ উপস্থিত ছিলো।

Sunday, August 6, 2017

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় জাতীর পিতার হত্যার সাজা প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত কার্যকরী ব্যাবস্থা নেওবার আহ্বান জানান ছাত্রলীগের নেতা কর্মীরা।

স্মারকলিপি প্রদানেকালে অরো উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবায়াত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, প্রচার সম্পাদক আশিকসহ জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

Saturday, June 17, 2017

সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইফতার মাহফিল ও কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইফতার মাহফিল ও কমিটি গঠন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে শুক্রবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদর থানার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি হোসনে আরা পারভিন, সাধারন সম্পাদক বায়েজীদ তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক সালমান হক শিবলী, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাতে-সাবেরা পূর্ণা, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক রিফাত রহমান, অর্থ সম্পাদক রেজাউল করিম রাব্বি, সদস্য খালিদ হৃদয় সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা এস এম আনোয়ারুল কবির কে আহবায়ক ও সাগর সৈকত সাজুকে যুগ্ন-আহবায়ক এবং মোঃ ইমাম হাসান কে সদস্য সচিব করে ৩ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট সদর থানার কমিটি অনুমোদন দেন। পরে জেলার মুক্তিযোদ্ধা সন্তানদের অংশ গ্রহণে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Friday, March 3, 2017

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্টঃ
বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
ঢাকা: বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল একটি ডেডিকেটেড রেলসেতু নির্মাণের জন্য পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের নকশা প্রণয়নে সরকার এ কনসালটেন্ট নিয়োগ করলো।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে রেলভবনে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এ চুক্তি সাক্ষর করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের রেলওয়ে নেটওয়ার্ক স্থাপিত হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার রেললাইনের কাজও খুব শিগগিরই শুরু হবে। ২০১৮ সালে যাতে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালাতে পারি এ লক্ষে কাজ করছি।
খুব শিগগিরই বন্ধ হওয়া ৬০টি রেলস্টেশন চালু কর হবে- বক্তব্যে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রী সেবা বৃদ্ধি করেন আর বিএনপি চেয়ারপারসন খালেদা তা ধ্বংস করেন।

উত্তরবঙ্গের স্বপ্নের চারলেন প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেল

স্বপ্নপূরণ হতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের মানুষের। প্রতীক্ষিত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় প্রকল্পটির। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এটিসহ ১২ হাজার ৮শ’ ৯৮ কোটি টাকা ব্যয়ে মোট সাতটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। এর মধ্যে প্রকল্প সাহায্য ৯ হাজার ৫শ’ ২৫ কোটি ৯২ লাখ টাকা।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।
তিনি জানান, সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, হাট-বাজার, স্কুল-কলেজ, হাসপাতালের কাছে প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়কে ৮০টি ‘বাস-বে’ নির্মাণ করা হবে। যেন এসব এলাকায় কোনো ধরনের জটলা তৈরি না হয়, এড়ানো যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র আরও জানায়, উন্নত দেশগুলোর মতোই আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে এ চারলেনে। প্রকল্পের আওতায় এ সড়কের দু’পাশে ধীরগতি সম্পন্ন যানবাহনের লেনও তৈরি করা হবে। যার ফলে এটি ছয়লেনে প্রশস্ত হবে।
এর পাশাপাশি মহাসড়কে ২ হাজার ৬৩৫ মিটারের তিনটি ফ্লাইওভার, ৪১১ মিটারের একটি রেলওয়ে ওভারপাস, ৩২টি ব্রিজ, ১৬১টি কালভার্ট, ১১টি পথচারী ওভারপাস, ৩৯টি আন্ডারপাস এবং একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে।
প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ১২ হাজার কোটি টাকার কিছু বেশি ধরা হয়েছিল। কিন্তু পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণের পর ব্যয় কমিয়ে ১১ হাজার ৮৮১ কোটি টাকা ধরা হয়েছে। প্রকল্পের সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ হাজার ৯৫২ কোটি টাকা। বাকি অর্থ আসবে প্রকল্প সাহায্য থেকে।

Friday, February 3, 2017

শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে শনিবার অর্ধদিবস হরতাল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ায় শনিবার (৪ ফেব্রুয়ারি) অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রলীগ ও স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা।
দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল ও প্রেসক্লাবের সভাপতি বিমল কুণ্ডু এ হরতাল আহ্বান করেন।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে আহত সাংবাদিক শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিমুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতা-কর্মী ও সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন।
এ ঘটনায় মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই পিন্টু ও মিন্টুকে আটক করেছে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পিন্টুকে ও রাতে মিন্টুকে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারপিটের ঘটনার প্রতিবাদে করা এক বিক্ষোভ মিছিলে হামলা চালায় মেয়র গ্রুপের লোকজন। এ সময় মেয়র তার ব্যক্তিগত শর্টগান থেকে গুলি ছোড়েন।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার তাকে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।

Saturday, January 28, 2017

২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : স্বাস্থ্যমন্ত্রী

সোহাগ লুৎফুল কবির: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপি আসতেও বাধ্য হবে এবং হারতেও বাধ্য হবে। কারণ শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারও আওয়ামীলীগ লীগকেই ভোট দেবে।
তিনি শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর গিরিশ ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া কথা বলে দাম বাড়াচ্ছেন। নির্বাচন না করলে ধানের শীষ আর খুঁজে পাওয়া যাবে না। কোন অজুহাত দেখিয়ে মিথ্যা আন্দোলনের ধুয়া তুলে লাভ নাই। আপনাদের আন্দোলন কি তা জনগন দেখেছে।
আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ২০১৯ সালেরর নির্বাচনী মাঠে বিএনপির সাথে মোকাবেলা করে আমরা জয়ী হবো। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উদপাদনসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের মহা পরিচালক শেখ মো: শামীম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মাহী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাবেক সংসদ সদস্য ডা: মুরাদ হাসান, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, তেজগাঁও থানা আ.লীগের সভাপতি আব্দুর রশিদ ও কাজিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও চর গিরিশ ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম মিন্টু।

সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক মেশিন ব্যবহারের নির্দেশ-স্বাস্থ্য মন্ত্রী

সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক মেশিন ব্যবহার বাধ্যতামূলক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালে অনুপস্থিতির কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ হাসপাতাল পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও দায়ী করা হবে বলে তিনি জানান।
মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি জেলা ও উপজেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার মান উন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের কর্মসূচির সাফল্য নির্ভর করে চিকিৎসক ও নার্সদের সেবার উপর। এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা মেনে নেয়া যায় না। পাশাপাশি হাসপাতাল এলাকায় দালাল উৎখাতে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সকল পরিচালককে নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রী সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন নিরুৎসাহিত করে নীতিমালা প্রণয়নেরও তাগিদ দেন। সভায় অন্যান্যের মাঝে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Friday, January 27, 2017

রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করবেন না: ওবায়দুল কাদের

সিরাজগঞ্জ: রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ না করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ হয়ে গেলে মানুষ কষ্ট পাবে। আমি এ ধরনের সভার বিরুদ্ধে। রাস্তা বন্ধ করে র্যালি, সভা ও সমাবেশ করবেন না, এটা শেখ হাসিনার নির্দেশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাস্তার পাশে আয়োজিত এ পথসভায় মন্ত্রী বলেন, জনসভার মঞ্চ দেখে মনে হয় বাংলাদেশ বুঝি নেতা উৎপাদনের কারখানা। দেশে নেতা বেড়ে গেছে, কর্মীর সংখ্যা কমে গেছে।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। ভালোবাসা অর্জন করুন। মানুষের ভালোবাসা ও দেশের উন্নয়নের কারণে শেখ হাসিনা জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন। তিনি আমাদের দলের চেয়েও জনপ্রিয়।
তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, কোনো ইউনিয়ন কমিটি উপজেলায় যাবে না, উপজেলা কমিটিও জেলায় করতে পারবেন না। যেখানকার কমিটি সেখানেই ঘোষণা দিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, ২৬ বছরেও কেউ সে উন্নয়ন করতে পারেনি। ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করে। ৬ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এখন রফতানি করছে। অনেক সূচকে ভারত-পাকিস্তানকে পেছেনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে।
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ৮ বছর ধরে আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো আন্দোলনই করতে পারছে না। রোজার ঈদ এলে বলে কোরবানির পর আন্দোলন, কোরবানির পর বলে পরীক্ষার পর আন্দোলন। এ বছর না ওই বছর আন্দোলন হবে কোনো বছর।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য ও কেএম হোসেন আলী হাসান।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Tuesday, January 24, 2017

সিরাজগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ী মহল্লায় নীলিমা খাতুন জিমি (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মনিরুল ইসলামের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নীলিমা পাবনা জেলার চাটমোহর উপজেলার থলে গ্রামের জাহেদ আলীর মেয়ে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
বাড়ির মালিক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ১৫ দিন আগে কামরখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম ফুপাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়ে নীলিমাকে রেখে চলে যান। প্রতিদিনের মত সোমবার রাতেও নিজ ঘরে ঘুমাতে যান নীলিমা। পরে সকাল ১১টার দিকে ঘরের দরজা না খোলায় আমরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেই।
সদর থানার দুই নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকালে মনিরুলের ভাড়া বাসায় নীলিমার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জঙ্গী দমন এবং দেশের সার্বিক উনয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতা : নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি : জঙ্গী দমন এবং দেশের সার্বিক উনয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার উল্লেখ করে আওয়ামীলীর প্রসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মােহাম্মদ নাসিম বলেছন- আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী প্রধান মন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। উন্নয়নে ধারা অব্যাহত রাখতে এ নির্বাচনে জনগণ আবারাে আওয়ামীলীগকেই ভােট দেবে বল তিনি মন্তব্য করেছন।
তিনি সােমবার দুপুর সিরাজগঞ্জ সদর উপজেলার ছােনগাছা ইউনিয়নের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে একথা বলেছন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন- রাজনীতি জনগণের কল্যাণের জন্য। বিএনপি ধংসাত্বক রাজনীতি ছাড়া ইতিবাচক রাজনীতিতে ফিরে এসে জনগণের কল্যাণকর রাজনীতি করুক তা সবারই কাম্য। দেশের মানুষ আর ধংসের রাজনীতি চায় না।
সমাবেশে স্বাস্থ্য মন্ত্রী মােহাম্মদ নাসিম দৃঢ়তার সাথে বলেছেন- দেশের মানুষ আর ধংসের রাজনীতি চায় না। মানুষ চায় উন্নয়ন। যারা ধংসের রাজনীতি করেছে, জনগণ তাদের পরিহার করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমনের সফলতার মুখ দেখছে। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের উন্নয়ন ও জঙ্গী দমন সফলতায় প্রশংসা করেছে।
ছােনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়াজিত জনসমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বুগং, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদর কাউন্সিলর গােলাম রব্বানি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলন।
এরপরে তিনি সিরাজগঞ্জ শহরের অদূরে শিয়ালকােল এলাকায় নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করন।
শিয়ালকােল এলাকায় জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজর অগ্রগতি পরিদর্শন কালে দ্রুত নির্ধারিত সময়ের মধ্য কাজ শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেছেন কাজে কােন দূর্নীতি সয্য করা হবে না। এমনকি কেউ অযথা কাজে বাধা সৃষ্টি করলে তাকেও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছন। এ সময় নির্মানকারী প্রতিষ্ঠান পিডাব্লিডি’র নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডাঃ শেখ মােঃ মনজুর রহমান, প্রকল্পের পিডি ডাঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।
পরে তিনি সার্কিট হাউসে মুক্তি যােদ্ধা সংসদের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দল জেলা মুক্তিযাদ্ধা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, আশরাফুল ইসলাম চৌধুরী জগলু সহ রাজনৈতিক দলর নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।