সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label Helth Trips স্বাস্থ্য সচেতনতা. Show all posts
Showing posts with label Helth Trips স্বাস্থ্য সচেতনতা. Show all posts

Thursday, March 23, 2017

সিরাজগঞ্জে পরিবার পরিকল্পনার নতুন ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রী

স্টাফরিপোর্টঃ 

সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা  অফিসের নবর্নিমিত ভবনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার দুপুরে নবনির্মিত ভবনটির উদ্বোধনকালে সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ শাহিন হাসানের সভাপতিত্বে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, জেলা চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক মলয় কুমার রায়, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এ,কে,এম মাহবুবুর রহমান জোয়ার্দ্দার, প্রধান প্রকৌশলী এইচ,ই,ডি ব্রিগেডিয়ার জেনারেল এম,এ,মোহী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মোঃ শামীম ইকবাল ,প্রমূখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Wednesday, October 26, 2016

কোন বয়সে কত ঘন্টা ঘুম প্রয়োজন?

কোন বয়সে কত ঘন্টা ঘুম প্রয়োজন?
বয়স অনুযায়ী মানুষের ঘুমের প্রয়োজনও ভিন্ন হয়। সুস্থ থাকতে সকলের চাই যথেষ্ট ঘুম। কিন্তু সেই যথেষ্ট বলতে কতটুকু ঘুমকে বোঝানো হয়?
৩ মাস পর্যন্ত:- ১৪ থেকে ১৭ ঘণ্টা। যদিও ১১ থেকে ১৩ ঘণ্টাও যথেষ্ট হতে পারে। তবে কোনভাবেই ১৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।

৪ থেকে ১১ মাস:- কমপক্ষে ১০ ঘণ্টা আর সর্বোচ্চ ১৮ ঘণ্টা।

১/২ বছর বয়স:- ১১ থেকে ১৪ ঘণ্টা।

৩-৫ বছর বয়স:- বিশেষজ্ঞরা মনে করেন ১০ থেকে ১৩ ঘণ্টা।

৬-১৩ বছর:- ৯-১০ ঘণ্টা।

১৪-১৭ বছর:- ৮-১০ ঘণ্টার ঘুম প্রয়োজন।

১৮- ৬৪ বছর:- ৭-৯ ঘণ্টা ঘুমানো উচিত।

৬৫ বা তার বেশি বছর:- ৭/৮ ঘণ্টার ঘুম আদর্শ। কিন্তু ৫ ঘণ্টার কম বা ৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।