সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label আবহাওয়া. Show all posts
Showing posts with label আবহাওয়া. Show all posts

Wednesday, August 10, 2016

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন, কাঁপছে বাংলা

সিরাজগঞ্জঃ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। তার উপর ঘন ও দ্রুতগতির মেঘমালা এবং বায়ুর চাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উপকূল এলাকা ও সমুদ্রবন্দরগুলির উপর দিয়ে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পরই সতর্ক করা হল বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষদের।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মহাসেন নামে ঘূর্ণিঝড়টি বুধবার সকাল নটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৭০০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬১০ কিমি দক্ষিণ-পশ্চিমে ও মংলা সমুদ্রবন্দর থেকে ১৭০৫ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা।
ঘূর্ণিঝড়-কেন্দ্রের ৫৪ কিমির মধ্যে হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কিমি, যা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়-কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘন ও দ্রুতগতির মেঘ ও বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্লগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলির ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মহাসেন।

Tuesday, September 8, 2015

শক্তিশালী হচ্ছে হারিকেন লিন্ডা

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলে সোমবার হারিকেন লিন্ডা শক্তিশালী হয়ে দুই ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে । হারিকেনের কেন্দ্রস্থলে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার।
জাতীয় হারিকেন সেন্টার জানায়, গ্রিনিচ সময় ২১ টায় বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫৯০ কিলোমিটার দূরে লিন্ডা অবস্থান করছিল।হারিকেনটি ঘণ্টায় ২২ থেকে ১৯ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কারণে সাগর উত্তাল থাকায় উপকূলে এর প্রভাব পড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে এর বিস্তার ঘটবে।হারিকেনের প্রভাবে বাজা ক্যালিফোর্নিয়া সার, সিনালোয়া, নাইয়ারিত ও জালিসকো রাজ্যে ভারী বর্ষণ হতে পারে। কর্তৃপক্ষ এসব রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানিয়েছে।

Thursday, August 6, 2015

জাপানে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘সুদেলর’

আবহাওয়াবিদরা জানায় আগামী বৃহস্পতিবার (০৬ আগস্ট) নাগাদ এটি জাপানের দক্ষিণে আঘাত হানবে বলে ধারণা করছেন।
ক্যাটাগরি ৫ টাইফুনটি শুধু জাপানেই নয়, আঘাত হানবে চীন ও তাইওয়ানে। এর তাণ্ডব
থেকে বাদ পড়বেনা ছোট ছোট
দ্বীপগুলো। রোববার (০২ আগস্ট )
উত্তরাঞ্চলীয় মারিয়া আইল্যান্ডে আঘাত
হানার পর গত সোমবার (০৩ আগস্ট) থেকে
এটি শক্তিশালী হতে থাকে। এ সময় এর
গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল। জাপানে
আঘাতের সময় সুপার টাইফুন খ্যাত সুদেলরর
বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ মাইল হবে
বলে জানিয়েছে টাইফুন ওয়ার্নিং সেন্টার।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায় গত ৬ মার্চ ভানুয়াতুতে সাইক্লোন পামর আঘাতে
১৫ জনের প্রাণহানির হয়।

Thursday, July 30, 2015

ধেয়ে আসছে কোমেন, ৭নং সতর্কতা সঙ্কেত

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘KOMEN’ ( WITH ECP 988 HPA)
এ পরিণত হয়েছে।
বুধবার রাতে আবহাওয়া বিভাগের বিশেষ
বুলেটিনে এ তথ্য দেয়া হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, এটি রাত ৯টায়
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১০ কি. মি.
দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে
১০৫ কি.মি. পশ্চিম-উত্তরপশ্চিমে, মংলা
সমুদ্রবন্দর থেকে ১৭০ কি. মি. দক্ষিণপূর্বে
এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৫ কি. মি.
দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে
বৃহস্পতিবার দুপুর/বিকাল নাগাদ বরিশাল-
চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও
তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা
এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো
হাওয়া অব্যাহত রয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কি. মি. এর মধ্যে
বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায়
৬২ কি.মি. যা দমকা অথবা
ঝড়োহাওয়ার আকারে ৮৮ কি. মি. পর্যন্ত
বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটে
সাগর বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে ৪
নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে এর
পরিবর্তে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা
হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার,
চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী,
চাঁদপুর, ভোলা, জেলাসমূহ এবং তাদের
অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ
সংকেত বিপদ সঙ্কেতের আওতায় থাকবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান
বাংলামেইলকে জানিয়েছেন, উপকূলের
লোকজনকে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে
যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে
মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।
এদিকে চট্টগ্রাম বিমানবন্দরেও রেড
অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা
গেছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের মুখপাত্র জাফর আলম
বাংলামেইলকে জানিয়েছেন, বন্দরের সব
কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যেসব
জাহাজ বন্দরের জেটিতে রয়েছে
সেগুলোকে কর্ণফুলীর মোহনা থেকে নিরাপদ
দূরত্বে সরে যেতে বলা হয়েছে। আর যেসব
বহির্নোঙ্গরে অপেক্ষমাণ সেগুলোকে
ইঞ্জিন চালু রেখে সতর্কাবস্থায় থাকতে
বলা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টায়
জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান
তিনি।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড.
অনুপম সাহা জানান, এছাড়া কক্সবাজার
বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্থগিত
করা হয়েছে, ইনানী বিচে ট্রলার ডুবে ৬ জন
নিখোঁজ। এ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান
বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকজনকে
আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। অপরদিকে
সেন্টমার্টিনে ঝড়ের আঘাতে বেশ কিছু
ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা
গেছে।
মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৪ নম্বর
স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে এর
পরিবর্তে ৫ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা
হয়েছে। উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখালী,
বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট,
খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী
দ্বীপ ও চরসমূহ ৫ নম্বর বিপদ সঙ্কেতের
আওতায় থাকবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা
কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর,
ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল,
পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর,
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের
অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল
স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক
উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড়ের অতিক্রমকালে কক্সবাজার,
চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী,
চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা,
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা সমূহ
এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী
থেকে অতি ভারী বর্ষণ সহ ঘন্টায় ৭০-৯০
কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে
যেতে পারে।
অতি ভারী বর্ষণের প্রভাবে চট্রগ্রাম
বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও
কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। উত্তর
বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা
ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত
নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Monday, July 27, 2015

বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের
উপকূলীয় এলাকায় গতকালের লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়, এটি আরও ঘনীভূত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি মৌসুমী বায়ুর
অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, মধ্য
প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে
উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
এতে বলা হয়, মৌসুমী বায়ু দেশের দক্ষিণাংশে
সক্রিয় ও উত্তরাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তর
বঙ্গোপসাগরে প্রবল অবস্থা বিরাজ করছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার
আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগাম বিভাগের
কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার
আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।