সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label ডিজিটাল বাংলাদেশ. Show all posts
Showing posts with label ডিজিটাল বাংলাদেশ. Show all posts

Thursday, October 20, 2016

স্মার্ট বাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তথ্যপ্রযুক্তির সর্বশেষ বিভিন্ন সুবিধা সম্বলিত চারটি স্মার্টবাস উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্মার্ট বাস চারটি উদ্ভোধন করেন। এসব স্মার্ট বাসে আছে ল্যাপটপ, উচ্চগতির ওয়াইফাই ইন্টারনেট, বিগ স্ক্রিন এলইডি টিভি, সাউন্ড সিস্টেম প্রভৃতি। তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষ্যে আপাতত স্মার্ট বাস চারটি রয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। এই আয়োজন শেষে বাসগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। স্মার্ট বাসগুলো তৈরি করেছে যৌথভাবে সরকারের আইসিটি ডিভিশন, মোবাইল অপারেটর রবি এবং প্রযুক্তি পণ্য নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্মার্ট বাসগুলোর মাধ্যমে দেশের সবগুলো জেলার প্রায় ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থী এবং নারীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হবে। বাসগুলোতে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেকের জন্য আছে একটি করে ল্যাপটপ। এর পাশাপাশি প্রযুক্তি শিক্ষার জন্য আছে আরও বিভিন্ন সরঞ্জাম। প্রতিটি বাসে একসাথে ২৫ জন প্রশিক্ষণে অংশ নিতে পারবে।