সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label sirajganj. Show all posts
Showing posts with label sirajganj. Show all posts

Friday, February 6, 2015

সিরাজগঞ্জে পরীক্ষাকেন্দ্রে আগুন, পুড়লো উত্তরপত্র

বিএনপিসহ বিরোধী জোটের চলমান অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা শুরুর আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি কেন্দ্রে এবং নোয়াখালীতে শিক্ষা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Print Friendly and PDF 1 0 647 রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ধানগড়া দাখিল মাদ্রাসার অফিসকক্ষে আগুনে ১৪১টি উত্তরপত্র ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর কে বা কারা কেন্দ্র সচিবের অফিস কক্ষের একটি জানালা ভেঙ্গে ফেলে। এরপর তারা কক্ষের মধ্যে উত্তরপত্র রাখা একটি ট্রাংকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। “ধোঁয়া দেখতে পেয়ে মাদ্রাসার আবাসিক ভবনে থাকা শিক্ষার্থীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।” হরতালের কারণে দুই দফা পেছানোর পর অবরোধের মধ্যেই শুক্রবার ছুটির দিনে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপিসহ বিরোধী জোটের হরতালের কারণে তা পিছিয়ে শুক্রবার অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৮ ফেব্রুয়ারিতে হবে। এদিকে নোয়াখালী সদরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের কক্ষের পেছনের জানালা ভেঙ্গে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ওই কক্ষের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ও চেয়ার টেবিল পুড়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।

Wednesday, November 12, 2014

সিগন্যাল ছাড়াই চলবে গাড়ি,ঢাকার যোগাযোগ ব্যবস্থা।

সিগন্যাল ছাড়াই চলবে গাড়ি আরও উন্নত হচ্ছে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা।
মাত্র ৩০ মিনিটেরও কম সময়ে মতিঝিল থেকে উত্তরা বা ২০ মিনিটের মধ্যে মতিঝিল থেকে মিরপুর পৌঁছানো সম্ভব। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে এমনই কিছু আশার বাণী শুনিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা । রাজধানী ঢাকায় যানজট নিরসনে বেশ কিছু বেহিকুলার আন্ডারপাস নির্মাণের পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। শুরুতে মিরপুর রোডে ৬টি, ফকিরাপুল ও রাজারবাগে দুটিসহ মোট ১০টি বেহিকুলার আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব আন্ডারপাস দিয়ে সব ধরনের যান চলাচল করবে। ডিএসসিসি সূত্র জানায়, রাজধানীর ২০টি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে এ ধরনের আন্ডারপাস নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৮০ কোটি টাকা। তবে দু’ভাগে এগুলো নির্মাণ করা হবে। প্রথম ধাপে নির্মাণ করা হবে ফকিরাপুল ও শাহজাহানপুরসহ মিরপুর রোডের ১০টি স্থানে। এ ১০টির জন্য ৬৪০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব অনুমোদন চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ডিএসসিসি। একইভাবে এয়ারপোর্ট রোডে ১০টি আন্ডারপাস নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব ইতিমধ্যে তৈরি হয়েছে।

Friday, June 28, 2013

পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান তালুকদার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন

পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান তালুকদার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন







পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান তালুকদার পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শনে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সরকারী সফরে সিরাজগঞ্জে আসার কথা ছিল।

সে মোতাবেক সাড়ে ১১টায় তিনি বঙ্গবন্ধু সেতুর পুর্বপাড়ে অবস্থিত যমুনা রিসোর্টে নামেন। সেখান থেকে তিনি অপেক্ষমান স্পীডবোটে উঠে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ডপয়েন্টের পুরাতন জেলখানা ঘাটে পৌছেন ১টায়।

এ সময় তার সঙ্গে আরও ৪টি স্পীডবোটে পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তারাও আসেন। হার্ডপয়েন্টে আগ থেকে অপেক্ষামান প্রশাসন ও সাংবাদিকরা প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

সাংবাদিকরা এ সময় প্রতিমন্ত্রীর আগমন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি সিরাজগঞ্জে নামাজ পড়তে এসেছি। এ সময় সাংবাদিকরা তার সফরসুচী প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার তো কিছু জানা নেই, আপনাদের কাছ থেকেই জানতে এসেছি।

সাংবাদিকরা হার্ডপয়েন্টে বিশ্ব ব্যাংকের ৬৪ কোটি টাকার অর্থায়নে যমুনা নদী তীর সংরক্ষন প্রকল্পের চলমান কাজে ঠিকাদার কর্তৃক মজুদ রাখা হার্ড-রক পাথরের স্বল্পতার প্রসঙ্গে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, বাকী পাথরও আসবে, কাজও সঠিক সময়ে শেষ হবে। এ কথা বলেই সাংবাদিকদের এড়িয়ে প্রতিমন্ত্রী গাড়ীতে উঠে পানি উন্নয়ন বোর্ডের মসজিদের দিকে রওনা দেন। সেখানে তিনি জুমা'র নামাজ আদায় করেন। এরপর তিনি পাউবোর আতিথিয়তা গ্রহণ করেন। প্রতি মন্ত্রীর এমন আচরনে উপস্থিত সাংবাদিকরা হতবাক হন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আজিজুল হক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) আফজাল হোসেন, রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুর রউফ, বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মমতাজ উদ্দিন, বিশ্বব্যাংকের চলমান নদী সংরক্ষন কাজের প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন সহ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তার উপস্থিত ছিলেন।

সরকারী সফরসূচী অনুযায়ী ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ডপয়েন্ট এলাকায় পৌছে পাউবো’র ক্রসবার ১, ২, ৩ ও ৪ এবং হার্ডপয়েন্ট এলাকা পরিদর্শন করার কথা ছিল।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী গত বছরেও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ দেখতে এসে সাংবাদিকদের সাথে বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়েন।

সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন

সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন

 


বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

৫৩০ আসন বিশিষ্ট এ ট্রেনটি প্রতিদিন ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে চলাচল করবে।

আন্তঃনগর ট্রেন উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্কোয়ারে এক জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেন, ‘‘নতুন এ ট্রেন চালুর মধ্য দিয়ে রাজধানীর সাথে গ্রামীণ জনপদের মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থনীতির চাকা ঘুরে যাবে।’’

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ট্রেন চালু করায় তিনি সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ।

জনসভায় রেলমন্ত্রী বলেন, ‘‘রেলের সম্পদ জাতীয় সম্পদ এবং জনগণের সম্পদ। কিন্তু জামায়াত-শিবির ও বিএনপি হরতালেন নামে রেলের ইঞ্জিন ও বগি পুড়িয়ে দিয়েছে। স্টেশন ধ্বংস করেছে, রেললাইন উপড়ে ফেলেছে।’’

এ পর্যন্ত হরতালের নামে রেলের প্রায় ২৫ কোটি টাকার সম্পদ বিনষ্ট করা হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী রেলের সম্পদ স্বাধীনতাবিরোধী চক্রের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ও আওয়ামী লীগ নেতা প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাড. কে এম হোসেন আলী হাসান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরী প্রমুখ।