সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Showing posts with label এসপিএল-টি২০. Show all posts
Showing posts with label এসপিএল-টি২০. Show all posts

Tuesday, December 13, 2016

সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ টাইগার্স।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ক্রিকেটার এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সুপার কিংস কে ৫১ রানে হারিয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। এর আগে সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগার্স অধিনায়ক মিলন। ইনিংস এর শুরুতেই ব্যাটিং বির্পজয়ে পরে দলটি।
দলীয় ১২ রানের মাথায় ৭ রান আউট হয়ে সাজ ঘড়ে ফিরে যায় দলীয় অধিনায়ক মিলন। ২০ রানের মাথায় মেহেদী আউট হয়ে গেলে খেলতে নামে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। জাতীয় দলের ২ খেলোয়ার মোহাম্মদ আশরাফুল এবং নাসির হোসেন ঠান্ডা মাথায় খেলে ফলে কিছুটা ব্যাটিং বির্পজয় কাটিয়ে উঠে দলটি। ৪৪ বলে ৩২ রান করে মাঠ ছারে নাসির হোসেন ততক্ষনে দলীয় রান ৭৯। এর পরে রকির ঝড়ো ব্যাটিং এ ৮ বলে ২২ রান করায় দলের রান কিছুটা গতি পায়।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২রান করে। জবাবে ১৩৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামে সুপার কিংস । শুরুটা ভালো হল্ওে দলীয় ২৩ রানের সময় দলীয় অধিনায়ক শাকিল হায়দার ১২ রান করে আউট হয়ে যায়। এর পরে তেীাহদুল ইসলাম ১ রান এবং সোহাগ গাজী ১ রান করে আউট হয়ে গেলে আর লড়াই এ ফিরতে পারেনি সুপার কিংস। ১৭ ওভার ১ বল খেলে ১০ উইকেটে ৮১ রানে অল আউট হয়ে যায় সুপার কিংস। ফলে ৫১ রানে সিরোপা অর্জন করলো টাইগার্স। টুর্নামেন্টে প্রথম ১০ উইকেটের পতন হলো সেই সর্বনি¤œ দলীয় রান হলো ৮১।
ফাইনাল খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছিলো। গ্যালারী এবং মাঠে পা রাখার যায়গা ছিলো না। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিলো অতিরিক্ত পুলিশ। খেলা শেষে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি,অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী,মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা। ফাইনাল খেলায় ৪৩ রান এবং ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টের ফেয়ার প্লের পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ স্টার দল।
সেরা ব্যাটস ম্যান হয়েছে সিরাজগঞ্জ টাইগার্সের মোহাম্মদ আশরাফুল,সেরা বোলার সিরাজগঞ্জ লায়ন্সের পারভেজ,উদীয়মান তরুন খেলোয়ারের পুরস্কার পেয়েছে সুপার কিংসের মিল্টন। টুর্নামেন্ট সেরা পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ স্টারের অধিনায়ক মনিরুজ্জামান লিটন। ফাইনাল খেলায় দর্শকদের বিনোদন দেবার জন্য ছিলো সাদাত মোস্তফার নেতৃত্বে টিম র্যাকলেসের সাইকেল স্ট্যান্ট শো এবং ডিজে এলিনের পাশাপাশি বিপিএল এর অফিয়াল ডিজে জকি ডিজে পরীর ডিজে শো। উপস্থিত দর্শক একটি জাতীয় মানের খেলা উপভোগ করেছে।

Saturday, December 10, 2016

সিরাজগঞ্জ লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ টাইগার্স।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শুরু হয়েছে এসপিএল (সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উন্মাদনা।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এসপিএল টি-টোয়েন্টির সেমিফাইনালে সিরাজগঞ্জ লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ টাইগার্স।
টসে জিতে ব্যাট করতে নামা সিরাজগঞ্জ লায়ন্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মারুফ ৫৬ বলে ৪৬ রান করলেও বাকিদের মধ্যে অধিনায়ক জিয়া (১০) ছাড়া আর কেউ ২ অঙ্কে পৌঁছাতে পারেননি।
সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয় ও মিলন দু’টি করে উইকেট লাভ করেন।
১০৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন মোহাম্মদ আশরাফুল ও মিলন। প্রথম উইকেট জুটিতে তারা করেন ২৬ রান। ৯ রান করে জাতীয় দলের ক্রিকেটার সাইকলাইন সজীবের বলে আউট হওয়ার পর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। তবে, রানের চাকাও চলে সমান তালে। ১৭.৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে জয়লাভ করেন টাইগার্স দল।
এনামুল হক বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ২১ রান করে করেন। শেষ মুহূর্তে মারমুখী ব্যাটিং করে সিরাজগঞ্জ টাইগার্সের বিজয় নিশ্চিত করেন রকি। লায়ন্সের পক্ষে সাকলাইন সজীব ও এসআর শুভ দু’টি করে উইকেট লাভ করেন।
সোমবার (১৩ ডিসেম্বর) ফাইনালে সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সুপার কিংসের বিরুদ্ধে লড়বে সিরাজগঞ্জ টাইগার্স।