সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Tuesday, November 29, 2016

সিরাজগঞ্জ টাইগার্স ৮ উইকেটে জয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত এসপিএল টি-২০’র আসরের ৬ষ্ট ম্যাচে সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স কে ৮ উইকেটে  হারিয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। টসে জিতে ফিল্ডিং  করার সিদ্ধান্ত নেয় সিরাজগঞ্জ টাইগার্স এর অধিনায়ক মিলন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১০৬ রান করে সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স জবাবে নির্ধারিত ২০ ওভার শেষ হবার আগেই ২ উইকেটে ১০৮ রান করে সিরাজগঞ্জ টাইগার্র্স। খেলায় ম্যান অব দা ম্যাচ হয় টাইগার্স এর খেলোয়ার মিলন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করে ১২ রান। আশরাফুলের খেলা দেখার জন্য মাঠ ছিলো দর্শকে ভরপুর । পুরুষ দর্শকের পাশাপাশি নারি দর্শক ছিলো নজরে পরার মত। দলের ফ্রাঞ্চাইজ জিহাদ আল ইসলাম এবং রাশেদ ইউসুফ জুয়েল জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য খেলোয়ার কোচ এবং দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুর্নামেন্টের আজকে রয়েছে একটি ম্যাচ । খেলা শুরু হবে দুপুর ১ টায় । আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ নাইট রাইডার্স বনাম সিরাজগঞ্জ স্টারর্স । মাঠে প্রতিদিনই জাতীয় পর্যয়ে বিভিন্ন খেলোয়ার অংশ গ্রহন করছে। তবে ৬টি ম্যাচের মধ্যে স্থানীয় খেলোয়ার মিলনই হলো প্রথম ম্যাচ সেরা খেলোয়ার। বাকী ৫ টি ম্যাচে ম্যাচ সেরা হয়েছে বিদেশী কোঠায় খেলা খেলোয়াররা। মাঠে দর্শক বিনোদনের জন্য রয়েছে ডিজে।

Saturday, November 26, 2016

জমকালো উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত এসপিএল টি-২০/২০১৬ প্রথম আসরের পর্দা উঠলো

এলিস বচ্চনঃ জমকালো উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত এসপিএল টি-২০/২০১৬ প্রথম আসরের পর্দা উঠলো। শনিবার সকালে লীগের শুভ উদ্ধোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যলয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার,সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়াম্যান রিয়াজ উদ্দিন ,সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য,জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি গাজী শফিকুল ইসলাম শফি। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক শাকিল হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মারুফ সিরাজি। উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করে সিরাজগঞ্জ টাইগার্স পরাজিত করে সিরাজগঞ্জ নাইট রাইডার্স কে। সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে অর্ধশত করে ম্যান অবদা ম্যাচ হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। উদ্ধোধনী অনুষ্ঠানে এসপিএলে অংশ গ্রহনকারি ৬ টি দলের খেলোয়ার এবং ফ্যাঞ্চাইজ অংশ গ্রহন করে। এসময় মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করে শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা। দীর্ঘদনি পর সিরাজগঞ্জ ষ্টেডিয়ামে খেলা গড়ানোর কারনে সববয়সের নারী পুরুষ দর্শক ছিলো গ্যালারী ভর্তি।

Tuesday, November 15, 2016

ইত্তফাক চলনবিল সংবাদ দাতা রহুল আমিনর ইÍকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জর তাড়াশর বিশিষ্ট সাংবাদিক দনিক ইত্তফাকর চলনবিল সংবাদদাতা রুহুল আমিন চিকিৎসাধীন অব¯ায় ইÍকাল করছন। (ইনালিল্লাহ ওয়া ইনা ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভার ঢাকার শরবাংলা নগরর নিউরালজি সায়টিফিক হাসপাতাল চিকিৎসাধীন অব¯ায় তিনি মত্যুবরণ করন। মত্যুকাল তাঁর বয়স হয়ছিল (৬৩) বছর।

পারিবারিক সূত্র জানা  সাংবাদিক রুহুল আমিন কয়কদিন আগ স্ট্রাক কর উচ রক্তচাপ ভুগছিলন। মঙ্গলবার ভার ঢাকার শরবাংলা নগর নিউজরালী সায়টিফিক হাসপাতাল চিকিৎসাধীন অব¯ায় স মত্যুবরণ করন। বাদ জাহর তাড়াশ ঈদগাহ মাঠ তার নামাজ জানাজা অনুষ্ঠিত হব। তার মত্যুত সিরাজগঞ্জ ও তাড়াশ প্রসক্লাবর পক্ষ থক গভীর শাক প্রকাশ কর তার বিদহী আত্মার মাগফরাত কামনা করছন।
বহত্তর চলনবিল অঞ্চলর সাংবাদিকতার দিকপাল রহুল আমিন গুরুদাসপুর চলনবিল প্রসক্লাব এবং উল্লাপাড়া প্রসক্লাব গঠনর সাথ যুক্ত ছিলন এবং ১৯৮০ সাল তাড়াশ প্রসক্লাব গঠনর সভায় আহবায়ক এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসব দায়িত্ব পালন করন। বাংলাদশ সাংবাদিক সমিতির চলনবিল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদশ সাংবাদিক সমিতি কদ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসব ১৯৮৫ সাল থক ১৯৯০ সাল পর্য দায়িত্ব পালন করন। তিনি দীর্ঘদিন নিকাহ রজিষ্ট্রি হিসব জীবিকা নির্বাহ করছিলন। তিনি মত্যুর আগ পর্য সাংবাদিকতার পাশাপাশি চলনবিলর বিভিন সাহিত্য, সাং¯তিক ও সমাজসবামুলক প্রতিষ্ঠানর সাথ জড়িত ছিলন। 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড সহ ১ জনকে আটক করেছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ রোকন(৩৫) নামে একজনকে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে উল্লাপাড়া ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাওল গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেয়ান কৌশিক জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিক উপজেলার রেল ষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী ট্যাংকলরী ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী ট্যাংকলরী ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্যাংকলরীর হেলপার বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে রফিকুল (৩৫) ও বাসযাত্রী চাপাই নবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)।
আহত, বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: রাজিবুল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছলে বিপরীতমুখী গ্যাসবাহী ট্যাংকলরীর সাথেে  সংঘর্ষ হয়। এতে দুজনই ঘটনাস্থলেই মারা যায় এবং দুজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানে হয়েছে।  নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের প্রতিকি অনশন কর্মসুচী পালন।


সিরাজগঞ্জ প্রতিনিধি:
চুক্তি বহাল ও চাকুরি স্থায়ী করনের দাবীতে প্রতিকি অনশন কর্মসুচী পালন করেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১এর মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই প্রতিকি অনশন চলে। অনশন চলাকালে আন্দোলনরতরা বক্তবে বলেন, তিন হাজার ছাটাই করা মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনর্বহালসহ সমস্ত কর্মীদের স্থায়ী নিয়োগ দেয়ার দাবী জানান। অন্যথায় বৃহৎ কঠোর কর্মসুচী দেয়া হবে। এসময় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহবায়ক এনামুল হক ,মিটার রিডার আব্দুল মান্নান ও ফজলুল হক প্রমুখ। উল্লেখ্য আন্দোলন অব্যাহত থাকায় সমিতির লাখ লাখ গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

Monday, November 14, 2016

জান্নাতুল ও নিরবের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কামারখন্দে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গত ১৫ দিনের ব্যাবধানে আট বছরের শিশু জান্নাতুল ও ছয় বছরের শিশু নিরবকে অপহরন করে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা ১২টায় সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জামতৈল রেলওয়ে ষ্টেশনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপজেলার হাজারো জন সাধারণের উপস্থিতিতে বক্তব্য বলেন অপহরন ও হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিল বিভিন্ন রাজনৈতিক, পেশা সংগঠন, বিভিন্ন এলাকার ক্লাবের প্রধানগণ, স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

উল্লেখ্য, অপহরনের ১৫ দিনপর গত ২৫ অক্টোবর জামতৈল গ্রামের আনোয়ার হোসেনের আট বছরের শিশুকন্যা জান্নাতুলের লাশ উপজেলার প্রধান ডাকঘরের পিছনে একটি পরিত্যক্ত কুপ থেকে উদ্ধার হয়। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ।
অপরদিকে, গত ৮ নভেম্বর নিখোঁজ হয় উপজেলার ধলেশ্বর গ্রামের বারেক তালুকদারের ছয় বছরের ছেলে নিরব। ৬দিন পর ১৩ নভেম্বর উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের জঙ্গঁল থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত ২০ দিনের ব্যবধানে দুই শিশু অপহরন ও হত্যার ঘটনায় গ্রামের অবিভাবকদের মাঝে আতংকের বিরাজ করছে।