সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Saturday, October 26, 2013

হরতাল পান্তাভাত-মায়া: খালেদা সংঘাতের পথ বেছে নিলেন-নাসিম

বাংলাদেশের বিরোধী দলীয় জোট ঘোষিত টানা তিন দিনের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আজ বিকেলে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল কর্মসূচি ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ১৮ দলীয় জোটেরে টানা তিন দিনের ডাকা হরতাল রাজপথে মোকাবেলা করতে হবে। তাদেরকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়ার এই অবৈধ আবদারের হরতাল জনগণ মানবে না। এটি এখন পানতা ভাত। শেখ হাসিনার গণতান্ত্রিক প্রস্তাবনার অধীনেই তাকে নির্বাচনে আসতে হবে। এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার সংলাপের আহ্বানে সাড়া না দিয়ে খালেদা জিয়া সংঘাতের পথ বেছে নিয়েছেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপিকে হরতাল প্রত্যাহার করে সংলাপের জন্য আহ্বান জানান। নাসিম বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অযৌক্তিক। যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ গণতন্ত্রের দিকে এগুচ্ছে এবং একটি সমঝোতায় পৌঁছার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঠিক তখনই বেগম জিয়া সংঘাতের পথ বেছে নিলেন। তিনি বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি সরকারকে অবৈধ বলার কে? সাংবিধানভাবে সরকার দেশ পরিচালনা করছে। আপনারা অসাংবিধানিক কথা বলছেন। নাসিম বলেন, একটি নির্বাচিত সরকার কখনো অবৈধ হতে পারে না। বরং আপনাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড অবৈধ। ///http://bangladeshpress.com/news/view/4320

সন্ধ্যায় খালেদার সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার আলোচনা ঃ সুরঞ্জিত.

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মন্ত্রী : সেনগুপ্ত। সন্ধ্যায় গণভবনে ১৪ দলের বৈঠক রয়েছে, ওই বৈঠকের পর খালেদা জিয়াকে ফোন করবেন প্রধানমন্ত্রী। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টায় সভা রয়েছে। সে সভা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী আপনাকে [বিরোধীদলীয় নেতা] ফোন দেবেন। আমরা প্রত্যাশা কররো দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আপনি সহযোগিতা করবেন।’

Thursday, October 24, 2013

একডালায় আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে আহত ২৫

সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ১০টি বাড়ী ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে শওকত (২৫), মঞ্জু (২৬), ইনসান (২৮), আফজাল (২৫), ইনতেহার (২২), সাদ্দাম (২২), ফরিদূল (২৬), মানিক (২৮), রিপন (২৩), আকন্দ (৩০), জুয়েল (২৭), সুমন (২৪), শামীম (২৫)কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফি ভুইয়ার সাথে একডালা ধোপাবাড়ী মহল্লার ছাত্রলীগ ও যুবলীগের সাদ্দাম, সুমন, মানিক, নাসির, রুবেল ও রাসেলের সাথে রাজনৈতিক কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত শুক্রবার রাতে শাফি ভুইয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত একডালা মহল্লার আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংর্ঘষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে একডালা মহল্লার শওকতের চায়ের দোকান, মঞ্জু, ইনসান, আফজাল ও ইনতেহার ও হক মাষ্টারের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নি্েক্ষপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে একডালা ও ধোপাবাড়ী মহল্লায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও পুলিশ চলে আসার আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাগলা বাবা ইসমাইল শাহ্ মাজার শরীফে নূরনবী গং ও জামাত শিবিরের হামলা

পাগলা বাবা ইসমাইল শাহ্ মাজার শরীফে গতরাত্রি ১১ ঘটিকার সময় চরহরিপুরের নূরনবী গং ও জামাতপন্থী মাদ্রাসার কতিপয় ছাত্র, পাগলা বাবা ইসমাইল শাহ্ মাজার শরীফ এর গেট ভাংচুর করে এবং ওজুখানার দুইটি টিউবওয়েল নিয়ে য়ায়। পরে মাজার শরীফের ভক্তবৃন্দ গন সেখানে অবস্থান নেয় এবং এই ঘটনার জন্য প্রসাশনিক ব্যাবস্থা গ্রহনের দাবী জানান। পাগলা বাবা ইসমাইল শাহ্ মাজার শরীফে গতরাত্রি ১১ঘটিকার সময় চরহরিপুরের নূরনবী গং ও জামাতপন্থী মাদ্রাসার কতিপয় ছাত্র, পাগলা বাবা ইসমাইল শাহ্ মাজার শরীফ এর গেট ভাংচুর করে এবং ওজুখানার দুইটি টিউবওয়েল নিয়ে য়ায়। পরে মাজার শরীফের ভক্তবৃন্দ গন সেখানে অবস্থান নেয় এবং এই ঘটনার জন্য প্রসাশনিক ব্যাবস্থা গ্রহনের দাবী জানান। ঘটনার স্থানে উত্তেজনা বিরাজ করছে।

Wednesday, October 23, 2013

সিরাজগঞ্জে ফেন্সিডিল বোঝাই ট্রাক উল্টে সড়কে যানজট

সিরাজগঞ্জে ফেন্সিডিল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। এ ঘটনার পর দু’পাশে মহাসড়কে অন্তত ১৮ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা দূর্ভোগের কবলে পড়েন। সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ১৬ মাইল এলাকার ক্ষুদ্রদৌলতপুর নামক স্থানে আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নেয়ায় ২ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এসময় ওই ট্রাক থেকে ১৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, বগুড়া থেকে ঢাকাগামী মেমি মেহরাজ পরিবহন নামের ধানের গুড়ার বস্তা ভর্তি দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নিলে সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তিনি জানান, এসময় ধানের গুড়ার বস্তা থেকে ১৮টি কার্টুনে থাকা ফেন্সিডিলি উদ্ধার করা হয়। দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। উদ্ধারকৃত ফেন্সিডিল ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মামলা প্রস্তুতি চলছে।

Saturday, October 19, 2013

আগামী ২৪ অক্টোবর মহাজোট ছাড়ছে জাতীয় পার্টি !

আগামী ২৪ অক্টোবর মহাজোট ছাড়ছে জাতীয় পার্টি। শনিবার দুপুরে বনানীতে মহাজোটের প্রধান শরিক এই দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কার্যালয়ে আয়োজিত প্রেসিডিয়াম বৈঠকে মহাজোট ছাড়ার সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে। বৈঠকে উপস্থিত একাধিক প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে জানান, হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠকে বলেছেন, `আমি (এরশাদ) ২৪ অথবা ২৫ অক্টোবর মহাজোট ছাড়ার ঘোষণা দিতে চাই।` তবে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক ফাস্ট লেডি বেগম রওশরন এরশাদ এমপি বৈঠকে আলোচনায় অংশ নিয়ে বলেন, এভাবে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। প্রয়োজনে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা মহাজোট ছাড়ার পক্ষে মতামত ব্যক্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে বলেন, রোববার আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। সে বৈঠকে মহাজোট ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে বৈঠকে সীমিত সংখ্যক সিনিয়র নেতা অংশ নেবেন। বৈঠক সূত্র আরো জানায়, ২৪ ও ২৫ অক্টোবর মহাজোট ছাড়ার কথা ‍বলা হলেও ২৬ অক্টোবর রাজধানীর বাসাবোতে জাতীয় পার্টির মহাসমাবেশ রয়েছে। ওই সমাবেশ থেকেও মহাজোট ছাড়ার ঘোষণা আসতে পারে।

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবকে বড় ধরনের সুখবর বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান আইনজীবি ব্যারিস্টার রফিক উল হক।

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবকে বড় ধরনের সুখবর বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান আইনজীবি ব্যারিস্টার রফিক উল হক। দুই দল আলোচনার মাধ্যমে এখন সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে একজন নিরপেক্ষ ব্যক্তিকে খুঁজে নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি। see more at :www.somoyerkonthosor.com