সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Thursday, August 6, 2015

ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী

দেশের সাধারণ মানুষের জন্য কম দামে মানসম্মত ইন্টারনেটের ব্যবস্থা করতে নির্দেশ
নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের
দ্বিতীয় সভায় এ নির্দেশ দেন তিনি।
ইন্টারনেট সহজলভ্য করার পাশাপাশি গ্রামে তৃণমূল পর্যায়ে কানেক্টিভিটি নিশ্চিত করতে বলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ের চামেলী
এই সভা অনুষ্ঠিত হয়।
এতে টাস্কফোর্সের সাথে যুক্ত সরকারের
মন্ত্রণালয়,দপ্তর ও সংস্থার পাশাপাশি এফবিসিসিআই,
বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস), বাংলাদেশ
অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড
ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) বিভিন্ন
বেসরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ
দেন।
সভায় সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে
বিটিআরসি, বিটিসিল, ডোমেস্টিক নেটওয়ার্ক
কো-অর্ডিনেশন কমিটি, ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দ্রুত
প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বলা হয়।
টাস্কফোর্সের সদস্য তথ্যপ্রযুক্তিবিদ
মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে জানান,
গ্রামের মানুষের হাতে নাগালে কম দামে
মানসম্মত ইন্টারনেট পৌঁছে দিতে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ
দিয়েছেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ ৫ বছর পর দ্বিতীয় এই সভা অনুষ্ঠিত
হয়। এতে ইন্টারনেট ছাড়াও শিক্ষায়
তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সরকার বাস্তবায়ন,
তথ্যপ্রযুক্তিতে মানব সম্পদ উন্নয়নের মতো
বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

শিয়ালকোল কলেজে শহীদ মিনার উদ্বোধন

সিরাজগঞ্জ সদর উপজেলার
শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ
মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে শহীদ
মিনার উদ্বোধন করা হয়েছে। কলেজটি
প্রতিষ্ঠার ৩০ বছর পর শহীদ মিনার স্থাপিত
হলো।
বুধবার (৫ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে
শহীদ মিনারের ফলক উন্মোচন করেন
সংরক্ষিত মহিলা আসনের (সিরাজগঞ্জ-পাবনা) সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, থানা আওয়ামী
লীগ নেতা আবুল হোসেন, গাজী আব্দুল
কুদ্দুস, শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা
কমান্ডার গাজী আবু তাহের, ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি আবুল হোসেন মিস্ত্রি,
প্রবীণ শিক্ষক শ্যামল কুমার সাহা, কলেজটির
অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম, শিক্ষক গোপাল চন্দ্র সাহা, আবু বক্কর সিদ্দিক, আব্দুল বাছেদ,
আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন তালুকদার,
সবুজ সরকার, উপেন্দ্রনাথ রায়, যুবলীগ নেতা
জাহাঙ্গীর আলম, আল আমিন, কামাল হোসেন।
শহীদ মিনার উদ্বোধনের পর এতে প্রথম
পুস্পস্তবক অর্পণ করেন সেলিনা বেগম
স্বপ্না এমপি।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ,
যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এবং
কলেজের শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ
করেন।
প্রতিষ্ঠিত হওয়ার ৩০ বছর পর এই শিক্ষা
প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করায় এর
শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলীসহ স্থানীয়রা
উচ্ছাস প্রকাশ করেন।
কলেজটির অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম বলেন,
১৯৮৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে এখানে কলেজ খোলা হয়। দীর্ঘ ৩০
বছর পর এ কলেজ চত্বরে সেলিনা বেগম
স্বপ্না এমপির ঐকান্তিক প্রচেষ্টায় জেলা
পরিষদের অর্থায়নে শহীদ মিনার প্রতিষ্ঠিত
হওয়ায় আমরা আনন্দিত।
মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আবু তাহের জানান,
৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা
সংগ্রামের যাত্রা শুরু হয়। শহীদ মিনারে ফুল
দেওয়ার মাধ্যমে আমরা ভাষা শহীদ এবং শহীদ
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
স্বাধীনতার ৪৪ বছরেও শিয়ালকোল ইউনিয়নে
কোনো শহীদ মিনার নির্মিত হয়নি। আজ এই
শহীদ মিনার স্থাপনের মধ্য দিয়ে অত্র
অঞ্চলে মুক্তিযোদ্ধার চেতনা বিকাশের নতুন
ভিত্তি রচিত হলো।

সিরাজগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুয়ার টাকা না পেয়ে সিরাজগঞ্জের কামারখন্দে
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার দুপুরে উপজেলা ভদ্রঘাট ইউনিয়নের
কাচারীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কামারখন্দ থানার ওসি বাবুল সর্দার।
নিহত জেসমিন খাতুন (২২) একই ইউনিয়নের পশ্চিম কোনগাঁতী গ্রামের ইসমাইল হোসেনের
মেয়ে। ঘটনার পর থেকে স্বামী শাহিন হোসেন ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে জানান তিনি।
নিহতের মা মূর্শীদা খাতুনের বরাত দিয়ে ওসি
বলেন, শাহিন জুয়া খেলতো। এ বিষয় নিয়ে
জেসমিনের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হত। দুপুরে
শাহিন জুয়া খেলার জন্য জেসমিনের কাছে টাকা চায়।
টাকা দিতে অস্বীকার করায় জেসমিনকে মারধর
করেন তিনি।
“এক পর্যায়ে জেসমিন মারা গেলে বিষয়টি
আত্মহত্যা হিসেবে চালানোর জন্য তার গলায় দড়ি বেঁধে ঘরে ঝুলিয়ে রাখে শাহিন।”
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন
রয়েছে বলেও ওসি জানান।

সিরাজগঞ্জে অটোরিকশা ৪০০০, বৈধ চালক ৭০

ইউসুফ দেওয়ান রাজুঃ
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক মহাসড়কে সিএনজি চালিত প্রায় ৪ হাজার অটোরিকশা চলাচল করলেও বৈধ নিবন্ধনধারী চালকের সংখ্যা মাত্র ৭০ জন। এসব যানবাহনের মধ্যে অনুমোদন রয়েছে প্রায় ৩ হাজার ২৮০টির। বাকিগুলো অনুমোদনবিহীন।
অটোরিকশা অনুমোদনের সময় ‘মহাসড়ক ব্যতীত সমগ্র জেলায়’ চলাচলের অনুমোদন থাকলেও ২০০৮ সাল থেকে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকা বিশিষ্ট হালকা এ যানবাহনগুলো। মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলের কারণে বেড়েই চলছে সড়ক দুর্ঘটনা।
সম্প্রতি ঈদের আগে ও পরে সিরাজগঞ্জের দুটি
মহাসড়কে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে
অটোরিকশার ১৫ জন যাত্রী। এদিকে মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধের সরকারি নির্দেশনার প্রতিবাদে ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের
দাবিতে জেলাব্যাপী আন্দোলনে নেমেছে
এ যানবাহন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকরা। এ নিয়ে
জেলাব্যাপী শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বুধবার সিরাজগঞ্জ বিআরটিএ অফিস, সিএনজি
অটোরিকশা মালিক-শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে
কথা বললে এসব তথ্য উঠে আসে।
অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ-হাটিকুমরুল
গোলচত্বর, হাটিকুমরুল গোলচত্বর-কড্ডার মোড়,
হাটিকুমরুল গোলচত্বর-উল্লাপাড়া ও শাহজাদপুর, হাটিকুমরুল গোলচত্বর-চান্দাইকোনা সলঙ্গা ও কাচিকাটা
মহাসড়কে প্রায় সহস্রাধিক অটোরিকশা চলাচল করে আসছিল। সরকার গত ১ আগস্ট থেকে মহাসড়কে তিন চাকা বিশিষ্ট যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে হাটিকুমরুল গোলচত্বরকে ঘিরে সিরাজগঞ্জ, কড্ডার মোড়, উল্লাপাড়া, শাহজাদপুর, চান্দাইকোন ও সলঙ্গা চলাচলরত
অটোরিকশা মালিক-শ্রমিকরা বিপাকে পড়ে। তবে
হাটিকুমরুল গোলচত্বর-কাচিকাটা মহাসড়কে সাইড রাস্তা থাকায় মহাসড়কটি সরকারি নিষেধাজ্ঞার আওতায় পরেনি।
এতে মহাসড়কগুলোতে চলাচলরত প্রায় ৬/৭শ
অটোরিকশা মালিক-শ্রমিক বিপাকে পড়েছে। তবে আঞ্চলিক সড়কগুলোতে প্রায় সোয়া তিন হাজার অটোরিকশা যথা নিয়মেই চলাচল করছে।
এদিকে মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধের ঘোষণা
প্রত্যাহারের দাবিতে গত দু’দিন ধরে আন্দোলন
চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মালিক-শ্রমিকরা। এর সঙ্গে
সংহতি প্রকাশ করেছে ব্যাটারি চালিত ইজি-বাইক
শ্রমিকরাও। গত রোববার বিকেলে বঙ্গবন্ধু সেতুর
পশ্চিম পাড় ব্যস্ততম হাটিকুমরুল গোলচত্বরে এবং
সোমবার জেলা শহরের বাজার স্টেশন স্বাধীনতা
স্কয়ারে ও মঙ্গলবার বিকেলে কড্ডার মোড়ে এ
দাবিতে প্রতিবাদ সভা-সমাবেশ করেছে।
আন্দোলনকারীদের দাবি সরকারি নিষেধাজ্ঞা বহাল
থাকলে জেলার প্রায় ৫ হাজার অটোরিকশা ও ব্যাটারি
চালিত ইজিবাইকের মালিক-শ্রমিকরা বিপাকে পড়বে।
জীবিকা হারাবেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, মহাসড়কে
এসব যান নিষিদ্ধ হলে ৬ থেকে ৭শ মালিক-শ্রমিক
বেকায়দায় পড়বে। এরপরও মালিক-শ্রমিক নেতারা সব
অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকে শ্রমিক ও
মালিকদের সম্পৃক্ত করে আন্দোলনে
নেমেছে।
সিরাজগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক মো.
আশরাফুজ্জামান বাংলামেইলকে জানান, জেলায় গত সাত
বছরে ৩ হাজার ২৮২টি অটোরিকশা বৈধ
রেজিস্ট্রেশন ও রুট-পারমিট হলেও চালকদের
লাইসেন্স ইস্যু করা হয়েছে মাত্র ৭০টি। ৫০ জন
চালক শিক্ষানবীশ হিসেবে আবেদন করেছে।
অধিকাংশ চালকের প্রয়োজনীয় দক্ষতা ও
যোগ্যতা না থাকায় তারা লাইসেন্সের জন্য আবেদন
করেনি।
বিআরটিএর সহকারী পরিচালক বলেন,
‘অটোরিকশাগুলোর রেজিষ্ট্রেশনেই মহাসড়ক
ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। এ
অবস্থায় তারা কীভাবে মহাসড়ক ব্যবহারের
অনুমোদন চাচ্ছে তা বোধগম্য নয়। আর সড়ক-
মহাসড়কগুলোতে সহস্রাধিক ব্যাটারি চালিত ইজিবাইক
চলাচল করলেও তাদের বৈধ কাগজপত্র ও
অনুমোদন কে দেবে তা আমাদের জানা নেই।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন)
মো. আবেদ আলী জানান, জেলায় প্রায় সাড়ে ৩
হাজার অটোরিকশা বৈধভাবে চললেও আরো প্রায় ৫
শতাধিক চলছে অবৈধভাবে। এমনিতেই তারা মহাসড়ক
থেকে বিতাড়িত। এ অবস্থায় বৈধতার বিষয়ে তাদের
বিরুদ্ধে এ মুহূর্তে অভিযান চালালে তারা তো
আরো বিপাকে পড়বে।
জেলা অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক
ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শফি
জানান, অটোরিকশার সঙ্গে জড়িত মালিক-শ্রমিকরা
বেশির ভাগই অশিক্ষিত। রুট পারমিটে কী লেখা
আছে তা তাদের বোঝার কথা নয়।
শফিকুল ইসলাম শফি আরো বলেন, মহাসড়কে
অটোরিকশা চলাচল করতে না পারায় শ্রমিক-মালিকরা গত
ক’দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। ঠিক এ
মুহূর্তে চালক ও অটোরিকশার লাইসেন্সের
বিষয়ে সঠিক তথ্য দেয়া কঠিন। তবে অটোরিকশার
রুট পারমিটে মহাসড়ক ব্যতীত সমগ্র জেলায়
চলাচলের বিষয়টি স্বীকার করে বলেন, এদেশে
অনেক কিছুই তো অনিয়মতান্ত্রিক ভাবে চলে।
হাটিকুমরুল গোলচত্বর সিএনজি অটোরিকশা মালিক
সমিতির সভাপতি আনিছুর রহমান বাংলামেইলকে জানান,
গোলচত্বর থেকে মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জ,
কড্ডা, চান্দাইকোনা, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায়
সর্বোচ্চ এক হাজার অটোরিকশা চলাচল করে।
নিষেধাজ্ঞার কারণে মূলত এ অটোরিকশাগুলোই
সমস্যা। মহাসড়কে চিহ্নিত সাদা দাগের বাইরে চলতে
দিলেও এই সমস্যা দূর হতো।
সিরাজগঞ্জ বাজার স্টেশনের ইজিবাইক স্ট্যান্ডের
চেইন মাস্টার লালন মিয়া জানান, বৈধ কাগজপত্রের জন্য
বিআরটিএর অফিসে খোঁজ নিয়েছিলাম।
আবেদনপত্র জমা না নিয়ে তারা বলেছে, দুই
বছরেই গাড়ি নষ্ট হয়ে যায়। এর আবার অনুমোদন
কি?

জাপানে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘সুদেলর’

আবহাওয়াবিদরা জানায় আগামী বৃহস্পতিবার (০৬ আগস্ট) নাগাদ এটি জাপানের দক্ষিণে আঘাত হানবে বলে ধারণা করছেন।
ক্যাটাগরি ৫ টাইফুনটি শুধু জাপানেই নয়, আঘাত হানবে চীন ও তাইওয়ানে। এর তাণ্ডব
থেকে বাদ পড়বেনা ছোট ছোট
দ্বীপগুলো। রোববার (০২ আগস্ট )
উত্তরাঞ্চলীয় মারিয়া আইল্যান্ডে আঘাত
হানার পর গত সোমবার (০৩ আগস্ট) থেকে
এটি শক্তিশালী হতে থাকে। এ সময় এর
গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল। জাপানে
আঘাতের সময় সুপার টাইফুন খ্যাত সুদেলরর
বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ মাইল হবে
বলে জানিয়েছে টাইফুন ওয়ার্নিং সেন্টার।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায় গত ৬ মার্চ ভানুয়াতুতে সাইক্লোন পামর আঘাতে
১৫ জনের প্রাণহানির হয়।

দেশ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিনিত হচ্ছে, অন্যদিকে দিন দিন ঝুকিপূর্ণ শিশু শ্রমও বাড়ছে।

মানিক সুত্রধরঃ
প্রথমে সিলেটের রাজন, এরপর খুলনার রাকিব
এবং সর্বশেষ বরগুনার রবিউল অাউয়াল ১১
বছরের এক শিশুকে চোখ উপড়ে এবং
ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা
হয়েছে।
এইসব শিশুগুলি কিন্ত বড়লোকের বা ধনী
ঘড়ের সন্তান নয়। পরিবারারে অার্থিক
অস্বচ্ছলতার কারণেই এত অল্প বয়সে বিভিন্ন
ঝুকি পূর্ন শ্রমে প্রতিদিনই শিশুশ্রম বাড়ছে।
গত ১১জুন বিবিসির এক প্রতিবেদনে জানা
যায় যে ঝুঁকিপূর্ণ খাতগুলোতে শিশুশ্রম
বেড়েছে। উক্ত প্রতিবেদনে আরো জানা
যায় ২০১৫ সাল নাগাদ দেশের ঝুঁকিপূর্ণ
খাতগুলো থেকে শিশুশ্রম শূন্যে নামিয়ে
আনার প্রতিশ্রুতি থাকলেও এখনও ওই
খাতগুলোতে সম্ভবত সংখ্যাটা আরও
বেড়েছে। সরকারী বেসরকরী, বিভিন্ন
এনজিও গুলো শিশু অধিকার নিয়ে কথা বলতে
বলতে তাদের মুখে ফেনা উঠেযায়। বিভিন্ন
দিবসে কিছু ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে
এসে অামন্ত্রিত অথিতিদের মাঝে ছবি তুলে
দেওয়ালে টানানো হয় বিদেশ থেকে কেউ
ভিজেটে আসলে দেওয়ালে টাঙ্গানো ছবি
গুলো দেখানো হয়। শিশুদের জন্য বরাদ্দকৃত
বেশীর ভাগ অর্থ সভা সেমিনার আয়োজন
,নিজেদের বেতন ভাতা সহ অফিসিয়াল কাজ
করতেই শেষ হয়ে যায় শিশুদের জন্য বরাদ্দকৃত
আর্থিক অনুদান। দেশ নিম্ন আয় থেকে মধ্য
আয়ের দেশে পরিনিত হচ্ছে অন্যদিকে দিন
দিন ঝুকিপূর্ণ শিশু শ্রমও বাড়ছে।

Wednesday, August 5, 2015

উত্তরা থেকে সিরাজগঞ্জের উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে সিরাজগঞ্জের
উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনকে
(৫৫) স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেফতার
করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (০৫ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার
করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের উপ-
পুলিশ কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম
বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার রিয়াজ উদ্দিন পল্টন
মডেল থানায় দায়ের হওয়া স্বর্ণ চোরাচালান
মামলার আসামি। দীর্ঘ দিন যাবৎ তিনি পলাতক
ছিলেন।
বর্তমানে রিয়াজ ডিবি হেফাজতে রয়েছেন
বলেও জানান নাজমুল।