সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Saturday, March 28, 2015

বেঁচে গেলেন ২০৬ বিমানযাত্রী, ঢাকায় জরুরি অবতরণ

ঢাকা: অল্পের জন্য বেঁচে গেলো ২০৬ জন
বিমানযাত্রী। কারিগরি ত্রুটির কারণে সিঙ্গাপুর
থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৫
ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে বাধ্য
হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী
পুলিশ সুপার তানজিনা আক্তার ঢাকাটাইমসকে
জানান, বিমানটি সিঙ্গাপুর থেকে প্রথমে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে
চা্ন।
কিন্তু ক্লিয়ারেন্স না পেয়ে বিমানটি চট্টগ্রামে
হযরত শাহ আমানত বিমানবন্দরে ছুটে যায। সেখানে
ক্লিয়ারেন্স না পেয়ে বিমানটি ফের হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে
আসে। এবং জরুরি অবতরণ করেন।
শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণ করে
বলে জানান।

'হরতাল-অবরোধ প্রত্যাহারের শুভবুদ্ধি হওয়ায় অভিনন্দন'

বিএনপির উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-অবরোধ
প্রত্যাহার করেছেন ভালো খবর। মানুষকে
ভালোবাসুন। মানুষের মন জয় করতে পারবেন।
পুড়িয়ে, মানুষ হত্যা করে কিছুই করতে পারবেন না।
জনগণ ভয়কে জয় করেছে।
রাজধানীর টিকাটুলীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গণে বিদ্যালয়টির শতবর্ষ পূর্তির সমাপনী
অধিবেশনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, হরতাল-অবরোধের মতো
জ্বালাও-পোড়া কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে।
এগুলো প্রত্যাহার করা ছাড়া বিএনপির আর কি করার ছিল?
হরতাল-অবরোধ প্রত্যাহারের শুভবুদ্ধি হওয়ায়
তাদেরকে অভিনন্দন। গণতান্ত্রিক রাজনীতি করতে
হলে এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ করা উচিৎ।
তিনি বলেন, অনেক ঐতিহ্যবাহী স্কুল হারিয়ে যাচ্ছে
অর্থের কাছে। সম্পদশালী ব্যক্তিদের সন্তানরা ওই
সব বিদ্যালয়ে পড়ালেখা করে না। সেখানে তাদের
মেধার বিকাশ হয় কিনা আমরা জানি না। কিন্তু ঐতিহ্যবাহী
স্কুলগুলোতে যারা পড়ে তাদের মেধার বিকাশ হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই আমাকে
মেডিক্যাল ভর্তির নাম্বার কমাতে চাপ দিয়েছে। আমি
আপস করিনি। এই শিক্ষার মান আমি কমাতে পারব না।
শিক্ষার ব্যাপারে আপোস হতে পারে না। আপস
হলে সেই জাতি উন্নতি করতে পারে না। মানুষকে
বাঁচানো চিকিৎসকের কাজ।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সভাপতি শ্রীমৎ স্বামী
অমেয়ানন্দজী মহারাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জয়কালী মন্দির কমিটির
সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায় ও ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক
অধ্যাপক রমজুল হক, শ্রীবিজয় কৃষ্ণ সরকার প্রমুখ।

Friday, February 6, 2015

সিরাজগঞ্জে পরীক্ষাকেন্দ্রে আগুন, পুড়লো উত্তরপত্র

বিএনপিসহ বিরোধী জোটের চলমান অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা শুরুর আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি কেন্দ্রে এবং নোয়াখালীতে শিক্ষা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Print Friendly and PDF 1 0 647 রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ধানগড়া দাখিল মাদ্রাসার অফিসকক্ষে আগুনে ১৪১টি উত্তরপত্র ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর কে বা কারা কেন্দ্র সচিবের অফিস কক্ষের একটি জানালা ভেঙ্গে ফেলে। এরপর তারা কক্ষের মধ্যে উত্তরপত্র রাখা একটি ট্রাংকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। “ধোঁয়া দেখতে পেয়ে মাদ্রাসার আবাসিক ভবনে থাকা শিক্ষার্থীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।” হরতালের কারণে দুই দফা পেছানোর পর অবরোধের মধ্যেই শুক্রবার ছুটির দিনে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপিসহ বিরোধী জোটের হরতালের কারণে তা পিছিয়ে শুক্রবার অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৮ ফেব্রুয়ারিতে হবে। এদিকে নোয়াখালী সদরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের কক্ষের পেছনের জানালা ভেঙ্গে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ওই কক্ষের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ও চেয়ার টেবিল পুড়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।

"সন্ত্রাস বনাম রাজনীতি" - শীর্ষক সেমিনার আয়োজনে সুচিন্তা ফাউন্ডেশন

"সন্ত্রাস বনাম রাজনীতি" - শীর্ষক সেমিনার আয়োজনে সুচিন্তা ফাউন্ডেশন প্রধান অতিথিঃ সজীব ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সূচনা বক্তব্য ও সঞ্চালনাঃ মোহাম্মাদ এ আরাফাত আহবায়ক সুচিন্তা বাংলাদেশ তারিখঃ ৬ ফেব্রুয়ারী, ২০১৫ সময়ঃ বিকাল ৫ টা চোখ রাখুন ৭১ টিভি'র পর্দায়

Wednesday, November 12, 2014

সিগন্যাল ছাড়াই চলবে গাড়ি,ঢাকার যোগাযোগ ব্যবস্থা।

সিগন্যাল ছাড়াই চলবে গাড়ি আরও উন্নত হচ্ছে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা।
মাত্র ৩০ মিনিটেরও কম সময়ে মতিঝিল থেকে উত্তরা বা ২০ মিনিটের মধ্যে মতিঝিল থেকে মিরপুর পৌঁছানো সম্ভব। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে এমনই কিছু আশার বাণী শুনিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা । রাজধানী ঢাকায় যানজট নিরসনে বেশ কিছু বেহিকুলার আন্ডারপাস নির্মাণের পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। শুরুতে মিরপুর রোডে ৬টি, ফকিরাপুল ও রাজারবাগে দুটিসহ মোট ১০টি বেহিকুলার আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব আন্ডারপাস দিয়ে সব ধরনের যান চলাচল করবে। ডিএসসিসি সূত্র জানায়, রাজধানীর ২০টি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে এ ধরনের আন্ডারপাস নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৮০ কোটি টাকা। তবে দু’ভাগে এগুলো নির্মাণ করা হবে। প্রথম ধাপে নির্মাণ করা হবে ফকিরাপুল ও শাহজাহানপুরসহ মিরপুর রোডের ১০টি স্থানে। এ ১০টির জন্য ৬৪০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব অনুমোদন চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ডিএসসিসি। একইভাবে এয়ারপোর্ট রোডে ১০টি আন্ডারপাস নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব ইতিমধ্যে তৈরি হয়েছে।

Friday, October 24, 2014

ঘৃণার জুতার মুখে গোলাম আযম

খবর > বাংলাদেশ > ঘৃণার জুতার মুখে গোলাম আযম ঘৃণার জুতার মুখে গোলাম আযম রিয়াজুল বাশার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2013-07-15 02:08:26.0 BdST Updated: 2013-07-15 05:20:13.0 BdST ১৯৮১ সালের ১ জানুয়ারি দুপুর, বায়তুল মোকাররম মসজিদের সামনে। ফিলিস্তিনে নিহত দুই বাংলাদেশির জানাজা মাত্র শেষ হয়েছে। জানাজায় অংশ নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের প্রধান নেতা গোলাম আযম। Print Friendly and PDF 2 61 7669 এমন সময় তার দিকে এগিয়ে এলেন ৩৬ বছরের এক যুবক। ডান হাতে ধরা পায়ের স্যান্ডেল দিয়ে পরপর দুটি আঘাত করলেন গোলাম আজমের মুখে। প্রথমটি লাগলো কপালে, দ্বিতীয়টি চোয়ালে। এরপর ৩২ বছর ধরে এই জুতাপেটার ঘটনা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশের প্রতীক হয়ে আছে। আর ওই জুতাপেটার ঘটনাটি নিয়ে কয়েকদিন ধরে সংবাদপত্রে খবর ছিল বলে জানিয়েছেন তখনকার তরুণ সাংবাদিক, বর্তমানে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান। প্রত্যক্ষদর্শী একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সেদিনের জুতাপেটার ঘটনাটি। গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি “দুপুর ১১টা থেকে ১২টার মধ্যকার ঘটনা। বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট তখনো হয়নি। মসজিদের সিঁড়ির কয়েক গজ দূরে লাশ রেখে জানাজা অনুষ্ঠিত হয়।” “জানাজায় ছাত্র-শিক্ষক-জনতা-বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। জানাজার কিছুক্ষণ আগেই দুটি কার এসে থামে রাস্তার পাশ ঘেঁষে। একটির মধ্য থেকে বেরিয়ে আসেন গোলাম আযম।” স্বাধীনতার ঠিক আগে দেশ ছেড়ে যাওয়া গোলাম আযম ১৯৭৮ সালে ফিরলেও দলীয় অনুষ্ঠানের বাইরে সেটাই ছিল তার প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান। সাংবাদিক মুনীরুজ্জামান বলেন, “জিয়াউর রহমান গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনার পর ওইটাই ছিল তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স। মানুষ তাকে কীভাবে নেয়, তার একটা টেস্ট কেইসও ছিল ওই দিন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার বর্ণনাকারী ওই ব্যক্তি নিজেও গোলাম আযমকে জুতাপেটা করেছিলেন। তার ভাষায়, “গোলাম আযম আসার পরই আমাদের মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো। তার আসাটা আমরা মেনে নিতে পারিনি।” “বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা একজন মানুষ এভাবে আমাদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে জানাজা পড়বে, আমাদের সমাজে মিশে যাবে, এটা আমাদের ভাবতেও অবাক লাগছিল।” “কয়েক মিনিটের মধ্যেই জানাজা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়িতে ওঠার জন্য এগিয়ে আসেন গোলাম আযম। আমার থেকে তখন ১০-১২ ফুট দূরে। হঠাৎ আমার পায়ের স্যান্ডেল হাতে উঠে এল। এগিয়ে গিয়ে পরপর দুটো আঘাত করলাম। প্রথমটা লাগলো কপালে, দ্বিতীয়টা চেয়ালে।” এরপর গোলাম আযমের সঙ্গে থাকা অন্যরা তাকে আড়াল করে গাড়িতে তুলে সেখান থেকে সরে পড়ে বলে জানান ওই ব্যক্তি। তিনি জানান, ওই ঘটনার মাত্র দুটি ছবি তুলেছিলেন তখন দৈনিক সংবাদে কাজ করা রশীদ তালুকদার। একটি ছবি পরদিন সংবাদে ছাপা হয়েছিল। জুতাপেটার পরপর ঘটনাস্থলের কাছে জামায়াতকর্মীদের হামলার শিকার হয়েছিলেন এই ব্যক্তি। “জিরো পয়েন্টের কিছুটা এগুতেই কয়েকজন এসে জোর করে আমাকে গাড়িতে তুলতে চায়। তাদের সঙ্গে আমার ধস্তাধ্বস্তির এক পর্যায়ে জাসদ নেতা প্রয়াত কাজী আরেফ আহমেদ ও তার সঙ্গীরা এসে আমাকে উদ্ধার করেন।” কেন জুতা মারতে গেলেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, “চরম ঘৃণা থেকেই তাকে মেরেছিলাম। একজন স্বাধীনতাবিরোধী, একজন দেশদ্রোহী, যারা নেতৃত্ব অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াবেন- এটা কি মেনে নেয়া যায়?” সাংবাদিক মুনীরুজ্জামান বলেন, জানাজায় এসে গোলাম আযম জুতাপেটার পাশাপাশি কিল-ঘুষিও খেয়েছিলেন বলে তারা শুনেছেন। “পরদিন তখনকার প্রায় সব পত্রিকাতেই সংবাদটি প্রকাশিত হয়েছিল। সংবাদে জুতোপেটার ছবিও ছাপা হয়েছিল। একাধিক ছাত্র সংগঠন এ ঘটনা নিয়ে বিবৃতিও দিয়েছিল।” বেশ কিছুদিন ধরেই সংবাদপত্রে কলাম লেখকদের লেখনিতে তা উঠে এসেছিল বলে এই সাংবাদিক জানান।

Friday, December 6, 2013

হেনরী বললেন, আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি

গত ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনে 'কপাল পুড়েছে হেনরীর' শিরোনামে খবরের প্রতিবাদ করেছেন মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী। গতকাল এক বিবৃতিতে হেনরী বলেন, আমি সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দুদকের কাছে দেওয়া কথিত অভিযোগের তদন্ত করে আয়বহিভর্ূত কোনো সম্পদ পায়নি। শত কোটি কেন কোনো টাকাও অনিয়ম বা দুর্নীতি করে উপার্জন করিনি। তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য হওয়ার জন্য রাজনীতি করি না। দুর্নীতির কারণে দশম সংসদ নির্বাচনে মনোনয়ন পাইনি বলে যে কথা বলা হয়েছে তা সঠিক নয়। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনেই আমি নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতি করব। - See more at: http://www.bd-pratidin.com/2013/12/05/30292#sthash.J96wyoxC.nYtMnCP9.dpuf