সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Monday, November 14, 2016

সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেট লীগের লটারীর মাধ্যমে খেলোয়ার বন্টন সম্পুর্ন।


সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশনের আয়োজনে শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-২০ এর লটারী মাধ্যমে ফ্রাঞ্চাইস টিমের মধ্যে খেলোয়ার বন্টন অনুষ্ঠান প্লেয়ার বাই চয়েস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সরকারী কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে ক্রিকেট লীগের আয়োজক, ৬টি ফ্রাঞ্চাইস টিমের কর্মকর্তা ও খেলোয়ারদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ৬টি টিমে খেলোয়ার বন্টন করা হয়। এসপিএল এর প্রথম আসরে সিরাজগঞ্জ জেলার রেজিষ্ট্রেশনকৃত খেলোয়ারদের মধ্যে বাছাই করে ৯০ জন মধ্যে লটারী করা হয়। এছাড়া আইকন ৬ জন খেলোয়ার শাকিল হায়দার, মনিরুজ্জামান খান লিটন, মিলন সরকার, মারুফ হোসেন সুনাম, রাশেদ শেখ ও পারভেজ হাসান এর মধ্যেও লটারী করা হয়। ক্রিকেট এ্যাসেসিয়েশনের কর্নধর মারুফ সিরাজীর পরিচালনায় লটারীতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ নাইটরাইডার্স এর মালিক মেসার্স আফরা সাদেকার প্রোপাইটার আমিনুল ইসলাম এবং নাফি টেলিকমের প্রোপাইটার মো ওসি আহম্মেদ, সিরাজগঞ্জ লায়ন্স এর প্রতিনিধি ডক্টরস ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক সুকান্ত সেন ও জনি সাহা, সিরাজগঞ্জ টাইগার্স এর মালিক মেসার্স জেড কন্সট্রাকশ এর প্রোপাইটার জিহাদ আল ইসলাম এবং মেসার্স জুয়েল কন্সট্রাকশন এর প্রোপাইটার রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ সুপার কিংস্ এর প্রতিনিধি আলামিন শেখ, সিরাজগঞ্জ স্টার্স এর মালিক মুক্তা কন্সট্রাকশন এর সৈয়দ তানভীর সিরাজী ও তৌহিদ ইসলাম তাপস, সিরাজগঞ্জ গ্লাডিয়েটরস এর মালিক জেড এ্যান্ড গ্রুপ অব কোম্পানিজের ফিরোজ ভুইয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, এসপিএল’র আহবায়ক ক্রিকেটার শাকিল হায়দার, যুগ্ন আহবায়ক ক্রিকেটার জিয়া বাবু, মাছরাঙা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, এশিয়ান টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি জিন্নাহ ফারুক, দৈনিক যুগের কথার ব্যবস্থাপনা পরিচালক সায়েম উদ্দিন, আয়োজক কমিটির মোমিন হাসান, রাজু আহম্মেদ, জুয়েল হোসেন, মনিরুজ্জামান খান লিটনসহ ক্রিকেট খেলোয়ারবৃন্দ।
আয়োজকরা জানান, জেলায় ভালো মানের ক্রিকেটার তৈরি এবং ক্রিকেট কে আরো বেগবান করতে বিপিএল এবং আইপিএলের আদলে এসপিএল অনুষ্ঠিত হবে। আগামী ২৬ নভেম্বর শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে জমকালো উদ্ধোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করবেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি.।

Saturday, November 12, 2016

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহতঃ আহত একই পরিবারের ৪ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের চড়িয়া এলাকায় প্রাইভেটকারের চাকা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে এক দম্পতি। এ দুর্ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো চার সদস্য। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী ও সিরাজগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার দুপুরে টাঙ্গাইল থেকে চাটমোহর স্থায়কোলা যাবার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারে সামনের চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায়  প্রাইভেটকারচালক ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাকাওয়াত হোসেন ও তার স্ত্রী হালিমা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুতর আহত হয় নিহত সাকাওয়াত হোসেনের বাবা আবু বক্কর সিদ্দিক, মা সাহেলা বেগম, বোন তুলি ও নিহত দম্পতির সন্তান দ্বীপ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও সওকত মেমোরিয়াল হাসপাতালে পাঠায়।  
এ ব্যাপারে সদর হাসপাতালের জুরুরি বিভাগের মেডিক্যাল অফিসার জ্যোতি ভাস্কর সাহা জানান, নিহতের ছেলে ও বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের বোন তুলির অবস্থা আশাঙ্কাজনক। আর নিহত দম্পতিকে মর্গে পাঠানো হয়েছে। 

Friday, November 11, 2016

বাজার স্টেশন এলাকা থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দিনে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে রায়পুর স্টেশন পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বসত বাড়ি ও দোকান ঘরসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) অফিস সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্য কোন রেল পথ নেই। ঈশ্বরদী অথবা ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে ট্রেন এসে যাত্রী নামানোর পর ট্রেনটি উল্টো দিক করে জামতৈল স্টেশনে নিয়ে ইঞ্জিন ঘুরাতে হয়।

একারণে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় আরেকটি রেল লাইন (ডুপ্লাই লাইন) স্থাপনের জন্য কাজ শুরু করেছে। এজন্য স্টেশন এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (পাকশি) স্টেট অফিসার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Wednesday, November 9, 2016

সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদক ব্যবসায়ীর দেড় বছর কারাদন্ড।

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে আটকের পর দেড় বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। সাজাপ্রাপ্ত আলাউদ্দিনকে উল্লাপাড়ার হাটিপাড়া গ্রামের মৃত সোনা উল্লাহর ছেলে। রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ তাকে এই সাজা প্রদান করেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন জানান, আলোচিত মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে বুধবার সকালে তার বাড়ি থেকে আটকের পর দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত এই সাজা প্রদান করে। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। 

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে ”লাল কার্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
“থাকলে শিশু বিদ্যালয়ে, হবেনা বিয়ে বাল্যকালে, থাকলে শিশু লেখাপড়ায়, সফল হবে জীবন গড়ায়” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে ”লালকার্ড” বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক(উপ-সচিব) আবু নূর মো. শামসুজ্জামান বলেন স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীদেও এগিয়ে নিয়ে যেতে হবে। নারী পুরুষের সমন্বয়ে তা সম্ভব। আমাদের প্রতিটি অভিভাবকদের বাল্যবিয়ে সম্পকে সচেতন হতে হবে। 

উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.বাবুল উদ্দীন সরদার, প্রধান শিক্ষক স্বপন কুমার দে, ইউএনডিপি’র জেলা ফ্যাসিলিটেটর মো. মতিউর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ে অপুস্থিত প্রায় ৬শতাধিক ছাত্র-ছাত্রীদের “বাল্যবিয়ে করবো না, যৌতুক নেব না, যৌন হয়হানি করবো না” বাক্যে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুতের খুঁটি লাগানোকে ক্রেন্দ্র করে সংঘর্ষঃ সাংবাদিকসহ আহত ২০।

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী বিদ্যুতের ঠিকাদারের লোকজনের সঙ্গে কাওয়াক মহল্লার গোডাউন পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষে এক সাংবাদিক সহ ২০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহ করতে গেল গুরত্বর আহত হয় দৈনিক খবরপত্র পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সঞ্জীব সরকার।

আহতদের মধ্যে সঞ্জীব সরকার, মাসুদ রানা, আশরাফুল ইসলাম, শাহাদৎ হোসেন, রেজাউল সরকার ও পলানকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান , বুধবার দুপুরে পল্লী বিদ্যুতের ঠিকাদার মোহাম্মদ রাজার লোকজন  উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক গ্রামে বিদ্যুতের খুঁটি পোতার সময় স্থানীয়রা বাধা দেয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘষে জড়িয়ে পড়ে। এ সময় দৈনিক খবরপত্র পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সঞ্জীব সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে তিনিও হামলার শিকার হন। এঘটনায় সাংবাদিক সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

আদালত থেকে জামিন নিলেন সিরাজগঞ্জ তাড়াশ আসনের এমপি আমজাদ হোসেন মিলন।

সিরাজগঞ্জ প্রতিনিধি : 
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার সকালে আদালত থেকে জামিন নিয়েছেন সিরাজগঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন। এর আগে গত ৮নভেম্বর একই মাললায় জামিন নেয় এমপির পুত্রসহ ৮ নেতাকর্মী।

এক মাস আগে নিজ দলেক কর্মিদের মোবাইফোনে চাদাবাজির মামলায় জেল খাটানোর হুমকি দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন  সিরাজগঞ্জ তাড়াশ(৩) আসনের এমপি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন। এরপর গত ৩০ অক্টোবর তাড়াশ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভা চলাকালে উপজেলা চেয়ারম্যান ও এমপির বাকবিতর্ক বাধলে সভা পন্ড হয়। এরপর উপজেলা চেয়ারম্যানের আব্দুল হক নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের নিয়ে আলোচনা করার সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুৎ ও এমপি পুত্র সহ একদল সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যানে গুরতর আহত করে বলে জানান একাধিক ইউপি চেয়ারম্যানরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এঘটনায় ১ নভেম্বর সন্ধ্যায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তার দুই ছেলে, ২ মেয়ের জামাতা তাড়াশ উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুৎ ও উপজেলা স্বেচ্ছাসেবেকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াসসহ ১৪ জনকে আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সেই রতেই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াসকে আটক করে পুলিশ।   

বাবুল শেখের দায়ের করা মামলায় বুধবার বেলা ১১টায় সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত তাড়াশ) আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক শরিফুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। এ্যাডভোকেট রফিকুল ইসলাম বাটুল জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ হাজার টাকার বন্ডে এমপিকে জামিন দিয়েছে আদালত।

আর একই মামলায় গত ৮ নভেম্বর এমপির পুত্রসহ ৮ নেতাকর্মীকে জামিন দেয় একই আদালত বলে জানান তাড়াশ আমলী আদালতের (জিআরও) জাহিদুল ইসলাম জাহিদ।

এদিকে তাড়াশ থানার ওসি আমিনুল ইসলামকে আকস্মিক ভাবে বদলী করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানাযায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে থেকে আসা এক নির্দেশের প্রেক্ষিতে তাকে বদলীর করা হয়েছে।