সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Wednesday, August 10, 2016

সিরাজগঞ্জে ট্রাকচাপায় এএসআই নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলংগা থানার সাতটিকরি এলাকায় ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৩০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
বুধবার (১০ আগস্ট) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন নুরুল ইসলাম। পথে সাতটিকরি এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Tuesday, August 9, 2016

ভূয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরির কারখানায় জড়িয়ে গেল ১৯ পুলিশ সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুর রেজা ভূয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরির কারখানা তৈরি করে লক্ষ লক্ষ টাকার হাতিয়ে নিয়েছে। একজন প্রকৃতি মুক্তিযোদ্ধা কিভাবে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে চাকুরি দেয় তা নিয়ে চলছে হিসাব নিকাশ।
বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুর রেজা ভূয়া সনদ তৈরি করে শুধু চাকুরিই নয়, মুক্তিযোদ্ধার সন্তান, স্ত্রী বানিয়ে দিয়েছে শহিদুর রেজা। প্রত্যক্ষ ও পরোক্ষ সূত্রে জানা যায়, শহিদুর রেজা ভূয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সেই টাকার বিনিময়ে, ত্রিতল ভবন নির্মান করে বসবাস করছে। সে বাড়ি নিয়েও বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধিনে মামলা চলছে। সে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ঘোষিত নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব থেকে বহিস্কৃত অবস্থায় রয়েছে।
এলাকা ও স্থানীয় সূত্রে জানা যায়, তার অন্যতম ঘনিষ্ট সহযোগি ছিলেন, বয়ড়াবাড়ী গ্রামের মৃত খলিলুর সরকার এর পুত্র গাজী গোলজার সরকার। মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শহিদুর রেজা রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। মঙ্গলবার সকালে গাজী শহিদুর রেজার বাড়িতে খবর নিয়ে জানা যায়, সে বর্তমানে বাড়িতে নেই। স্থানীয় ও এলাকাবাসী বলছে, দুদক যদি বেলকুচি উপজেলায় মুক্তিযোদ্ধা সনদের যাচাই বাছাই কমিটি তৈরি করে অভিযান চালায় তাহলে আরও ভূয়া সনদ বের হয়ে আসবে।
স্থানীয় ও এলাকাবাসী আরও জানায়, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে কি করে সে আজ ভূয়া সনদ তৈরি করে মুক্তিযোদ্ধা বানিয়ে দিচ্ছে। আসলে সে একজন কলংকৃত মুক্তিযোদ্ধা ছাড়া আর কিছুই নয়। দুর্নীতির শেষ বলতে কিছু আছে, আজ তা প্রমানিত হলো দুদকের মাধ্যমে।
গাজী শহিদুর রেজার ভূয়া সনদে চাকরী পাওয়া পুলিশ বিভাগে শিক্ষানবিশ কনস্টেবল পদে যোগদানকারী সদস্য বেলকুচি উপজেলার চরজোকনালা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আইয়ুব আলী, আদাচাকী গ্রামের সুরমান আলীর ছেলে মোঃ কামরুল ইসলাম, আনছার আলীর ছেলে সবুজ মিয়া, ছানাউল্লাহ শেখের ছেলে আব্দুল কুদ্দুছ শেখ, চরমেটুয়ানি গ্রামের শহিদ আলীর ছেলে মোঃ আলী আব্বাছ, ধুকুরিয়াবেড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী, কাজীপুরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোঃ আবু হানিফ, খাস সাতবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম, কোনাবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ ফেরদৌস, চররায়পুর গ্রামের শাহাতদ হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম, কল্যাণপুর ধুল গাগরাখালী গ্রামের আজহার আলীর ছেলে মোঃ হায়দার আলী, সড়াতৈল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ বুদ্ধি মিয়া, তেয়াশিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র সরকারের ছেলে সুমন কুমার সরকার, বিশ্বাসবাড়ী গ্রামের সুজাবত আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম, চর মেটুয়ানি গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল, কল্যাণপুর গ্রামের মৃত গণি সরকারের ছেলে মোঃ আমিরুল ইসলাম, দক্ষিণ বানিয়াগাতি গ্রামের রজব আলীর ছেলে মোঃ আল আমিন, বয়রাবাড়ী গ্রামের সোনাউল্লাহ মণ্ডলের ছেলে মোঃ সোহেল রানা ও তার ভাই মোঃ সুমন আহম্মেদ।
উল্লেখ্য, ২০১২ ও ২০১৪ সালে বাবা ও দাদার মুক্তিযোদ্ধার জাল সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধার কোটায় তারা পুলিশ বিভাগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ভর্তি ও যোগদান করেন। তাদেরকে গতকাল সোমবার বিকেলে পাবনা জেলার চাঁদা খার বাঁশতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের খবর প্রকাশ হওয়ার পর পর ১৯জন পুলিশ সদস্যর পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে।

৬ সদস্য দিয়ে চলছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় দেড় বছর যাবৎ মাত্র ছয় সদস্য দিয়ে ধীর গতিতে চলছে জেলা ছাত্রলীগের কার্যক্রম। দীর্ঘ প্রায় দেড় বছরে পূর্নাঙ্গ কমিটি না হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নতুন নেতৃত্বে আসতে না পারায় দলীয় কার্যক্রমে আগ্রহ হারিয়ে ফেলছে কর্মীরা।
ইতোমধ্যে অনেকের ছাত্রত্বের সময় ফুরিয়ে যাওয়ায় তাদের মধ্যে রাজনীতিতে থাকা না থাকা নিয়ে হতাশা কাজ করছে। এছাড়াও চৌহালী উপজেলা ছাত্রলীগ ১৮ বছর আগের কমিটি দিয়ে চলছে। তাড়াশ, এনায়েতপুর, কাজিপুর ও সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটিও প্রায় ৫ থেকে ৭ বছর আগে গঠন করা হয়েছিল। এ অবস্থায় অবিলম্বে জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন ছাত্রলীগ কর্মীরা।
জানা যায়, ২০১৫ সালের ৬ মে শহরের এম মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে কমিটি গঠনের কথা ছিল। কিন্তু কাউন্সিলর লিষ্ট প্রস্তুত না থাকায় গোপন ব্যালটে নির্বাচন করা সম্ভব হয়নি। এজন্য কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের তালিকা নিয়ে ঢাকায় চলে যান। ওই সময় সভাপতি পদে জাকিরুল ইসলাম লিমন, শেখ খালিদ সাইফুল্লাহ সাদি এবং সাধারণ সম্পাদক পদে একরামুল হক, সৌরভ তালুকদার ও মন্ডল মোহাম্মদ শামিম প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
পরে একই মাসের ২০ তারিখ রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ৬ সদস্যের একটি কমিটি অনুমোদন দেন এবং এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি জমা দিতে বলেন। কিন্তু প্রায় দেড় বছর অতিবাহিত হলেও ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ অবস্থায় পূর্নাঙ্গ কমিটি না হওয়ায় পদ বঞ্চিত নেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
নেতৃত্বে আসতে পারবে কিনা তা নিয়ে তাদের মধ্যে হতাশা কাজ করছে। দলের কার্যক্রমে অনিহা প্রকাশ করছেন তারা। জেলা ছাত্রলীগই নয় চৌহালীতে দীর্ঘ ১৮ বছর যাবত কাউন্সিল হয় না। এছাড়াও তাড়াশ,এনায়েতপুর, কাজিপুর, তাড়াশ ও সলঙ্গা থানা ছাত্রলীগেরও প্রায় ৫ বছর যাবৎ সম্মেলন হচ্ছে না। চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক সরকার এখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এখন ঢাকায় বসবাস করছেন। উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটির আহবায়ক আশিক সরকার এখন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ অবস্থায় ছাত্রলীগের রাজনীতি নিয়ে কর্মীরা হতাশা হয়ে পড়েছেন।
সিরাজগঞ্জ সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাইয়ুম আহম্মেদ পান্নাসহ নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ কর্মীরা জানান, কমিটি পূর্নাঙ্গ না হওয়ায় নেতা কর্মীদের মনোব ভেঙ্গে পড়েছে। তাদের অভিযোগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়হীনতার কারণে কমিটি গঠন হচ্ছে না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, সেপ্টেম্বর মাসের মধ্যেই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, ভাল ছেলেরা যাতে ছাত্রলীগে স্থান পায় সে জন্য আগ্রহীদের বায়োডাটা নিয়ে যাচাই-বাছাই চলছে। তবে বিলম্বের বিষয়ে তিনি বলেন, শিবির বা অনুপ্রবেশকারী কোন ছেলে ছাত্রলীগে যেন স্থান না পায় সে জন্য যাচাই-বাছাই করতে দেরী হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যেই পূর্নাঙ্গ কমিটি গঠন করার হবে বলে এই ছাত্র নেতা জানান। তিনি আরও জানান, জেলা ছাত্রলীগের কমিটি গঠনের পরই প্রতিটি উপজেলা ও সকল ছাত্রলীগের ইউনিট ঢেলে সাজানো হবে।

Monday, August 8, 2016

‘বন্যার্তদের পাশে না দাড়িয়ে চক্রান্ত করছে খালেদা’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্ম নাসিম বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারের বন্যাতেও বানভাসী মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। ইতোমধ্যে জেলার ৫ উপজেলার ৪৮টি ইউনিয়নে ব্যাপক পরিমান ত্রান বিতরণ করা হয়েছে। বানবাসী মানুষ পূনবার্সিত না হওয়া পর্যন্ত এ ত্রাণকার্যক্রম অব্যাহত থাকবে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বন্যায় প্লাবিত মানুষেরা যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া দূর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে নানা চাক্রান্ত করছে। তার এ চক্রান্ত কোনদিন সফল হবে না।
জেলা প্রসাশক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা আইন-শৃঙ্খলার সার্বিক দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, দুর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোঃ আনিসুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসূফ সূর্য্য, পৌর মেয়র আব্দুর রইফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরিসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

Wednesday, August 3, 2016

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
বুধবার (৩ আগস্ট) সকালে র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন টিম-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে মনোয়ারুল হাসান রাসেল (৩৬) ও একই জেলার রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল হোসেন (৩০)।
শাহাবুদ্দিন খান জানান, ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান রাজশাহী যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ হলে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া ও বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে থাকেন বলে স্বীকার করেছেন।

Tuesday, August 2, 2016

যমুনার বালু উত্তোলনের দায়ে ৯ জনের জেল-জরিমানা

সিরাজগঞ্জ প্রতিদিনঃ সিরাজগঞ্জের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ বালু ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বহুতি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রফিকুল ইসলাম, জামালপুর জেলার কুকার চর গ্রামের মহর আলীর ছেলে জাহিদুল ইসলাম, বরগুনা জেলার তালতলী গ্রামের জালাল ভরানীর ছেলে সোহেল মাহমুদ, জামালপুর জেলার মোহাম্মাদপুর গ্রামের সমের আলীর ছেলে মো. শরিফুল ইসলাম, একই গ্রামের শাহ জামালের ছেলে জাকির হোসেন, টাঙ্গাইল জেলার পারখইলসা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাবের আলী, ভূয়াপুর উপজেলার মাটিকাটা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আব্দুল বাসেদ, বরগুনা জেলার পশ্চিম লালপাড়া গ্রামের চুন্নু ঘরানীর ছেলে মনির হোসেন ও বরগুনা জেলার চংপাড়া গ্রামের হাসান মৃধার ছেলে জালাল হোসেন।
ইউএনও ব্রেনজন চাম্বুগং সিরাজগঞ্জ পপ্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের চায়না বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই ৯ বালু ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে বিকেল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এদের মধ্যে রফিকুলকে ছয় মাসের কারাদণ্ড, জাহিদুল, সোহেল, শরিফুল ও জাকিরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, সাবের, বাসেদ, মনির ও জালালকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Monday, August 1, 2016

কাজীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজীপুরে কেক কেটে, ঢোল সহরত পিটিয়ে বিপুল উৎসাহ ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আজ বুধবার  আওয়ামী স্বেচ্ছালীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী।  দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে কেক কাটার পর উপজেলা চত্তরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ন সম্পাদক  রুবেল আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক শরিফুল  ইসলাম, পরাণ বাবু, যুবলীগ সভাপতি লুৎফর রহমান মুকুল, সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, সম্পাদক আলী আসলাম প্রমূখ।#