সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Tuesday, July 28, 2015

৩৯ কেজি গাঁজাসহ ট্রাক আটক সাবেক সেনাসদস্যসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে সাবেক সেনাসদস্যসহ তিন মাদক
ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময়
৩৯ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা থেকে
তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র্যাব।
এ সময় রংপুর থেকে ঢাকাগামী আলুবোঝাই
একটি ট্রাক থেকে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া গাঁজা পরিবহনে জড়িত অভিযোগে সাবেক সেনাসদস্য কুড়িগ্রামের নাগেশ্বরীর নুর
হোসেন, পূবাড়ির আবুল কায়েস এবং ট্রাকচালক
কুষ্টিয়ার আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এ সময় আলুবোঝাই ট্রাকটিও আটক করা হয়।

কাজীপুরে আ’লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে বহিষ্কার

এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জের
কাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ,
যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৩ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঈদের আগে এডিবির কাজের টাকা
ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে
দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের
অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন- পৌর আওয়ামী লীগের
সদস্য খোকন তালুকদার; পৌর যুবলীগের সভাপতি ফরিদ উদ্দিন, সহসভাপতি স্বপন তালুকদার, সম্পাদক নান্নু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য
লিটন তালুকদার, সরোয়ার হোসেন ও জিন্নাহ মিয়া; ছাত্রলীগ কাজীপুর উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহাগ, সদস্য রুহুল আমিন; পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিফুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, ঈদের আগে ১৫ জুলাই
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের
কার্যালয়ে চলতি বছরের এডিবির উন্নয়নমূলক
কাজের লভ্যাংশের আট লাখ টাকা দলীয় নেতা-
কর্মীদের মধ্যে ভাগাভাগি করা হয়। এ সময় টাকা
ভাগাভাগি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কথা-
কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি লেগে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর
রহমান বলেন, ঈদের আগে খরচ বাবদ নেতা-
কর্মীদের মধ্যে কিছু বোনাস দেওয়া হয়। এ
নিয়ে কিছু নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ দেখা
দেয়। পরে সংগঠনবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা
পরিপন্থী কাজ করার অপরাধে ১৯, ২১ ও ২৩ জুলাই পৃথক সভায় এসব নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
খলিলুর রহমান বলেন, অভিযুক্ত নেতা-কর্মীরা
দলীয় কার্যালয়ে কয়েকজন নেতার ওপর চড়াও
হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পৃথক সভায়
তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।
রিপোর্ট: প্রতিনিধি, প্রথম আলো

গৃহবধূর মৃত্যুতে শ্বশুর আটক

সিরাজগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধারের পর
তার শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার এ ঘটনায় নিহত উর্মি খাতুন (২০) সদর
উপজেলার আলোকদিয়া উত্তরপাড়া গ্রামের শিহাব উদ্দিনের স্ত্রী ও চন্দ্রকোনা গ্রামের আসাদ
খানের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী পলাতক
রয়েছে।
সোমবার সদর থানার উপ-পরিদর্শক ইমাম জাফর জানান, ঘটনাস্থল থেকে সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে
থানায় রাখা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব না।
ঘটনার পর নিহতের শ্বশুর ছাড়া স্বামীসহ পরিবারের অন্যরা পালিয়ে যায়। উর্মি স্বজনরা তার শ্বশুর সাইফুল ইসলামকে পুলিশে সোর্পদ করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
নিহতের চাচা ইমরান খান জানান, এক বছর আগে উর্মির বিয়ে হয়। সে সময় শিহাব পোশাককারখানায় চাকরি করত।
রোজার আগে চাকরি ছেড়ে বাড়ি ফেরে
সে। এরপর থেকেই দোকান করার জন্য স্ত্রীর
কাছে টাকা দাবি করতে থাকে। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারপিট করে সম্প্রতি বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
রোববার রাতে নিহতের শ্বশুর পুত্রবধূকে বাড়ি
নিয়ে যায়। সোমবার দুপুরে তার মৃত্যুর সংবাদ আসে।
যৌতুক না পেয়ে শিহাব ও তার পরিবারের লোকরা শ্বাসরোধে হত্যা করেছে বলে উর্মির
পরিবারের লোকজন মনে করছেন।

আব্দুল কালামের বিখ্যাত কিছু উক্তি

ভারতের মিসাইলম্যান, শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ভারতরত্ন;এসব খেতাব আব্দুল কালামের
পরিচয় যথাযথভাবে তুলে ধরার জন্য
একেবারেই যথেষ্ট নয়।
তামিলনাড়ুর অতিদরিদ্র পরিবার থেকে উঠে
এসে ভারতের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত এই
অসামান্য প্রতিভাধর ব্যক্তির কিছু উক্তি
আমাদের আজও প্রবলভাবে অনুপ্রাণিত করে।
চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য তার
এমনই কিছু উক্তি দেয়া হলো:
‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে
তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’
‘স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে তোমাকে
স্বপ্ন দেখতে হবে।’
'ঘুমের মধ্যে যা তুমি দেখো, সেটা স্বপ্ন না।
যা তোমাকে ঘুমাতে দেয় না, সেটাই স্বপ্ন।'
‘শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া এবং এটি
কোনো আকস্মিক ঘটনা নয়।’
‘জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে
মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই
শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।’
‘সাফল্যকে উপভোগ করার জন্যই জীবনে
প্রতিবন্ধকতা প্রয়োজন।’
‘আমাদের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ এবং নিরাপদ
ভারত প্রদান করতে পারলেই তারা আমাদের
মনে রাখবে। অর্থনৈতিক সমৃদ্ধি এবং
সভ্যতার ঐতিহ্যকে ধরে রাখার মাধ্যমে তা
সম্ভব।’
‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না;
তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন
সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।’
‘শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানের প্রেরণা,
সৃষ্টিশীলতা, উদ্যোগী মনোভাব এবং নৈতিক
নেতৃত্ব সৃষ্টি করার মাধমে তাদের আদর্শ হয়ে
উঠা একজন শিক্ষাবিদের দায়িত্ব।’
‘আকাশের দিকে তাকাও। আমরা একা নই।
পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ।
যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র
তাদেরকেই শ্রেষ্ঠটা দেয়ার জন্য চক্রান্তে
লিপ্ত এই বিশ্ব।’
‘যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর
মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি
দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন
সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে।
তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।’
‘ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস
থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব
জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং
সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল
মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে।
তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।’

এটি একটি খেলার মাঠ!

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজ মাঠটি প্রথম
দেখে যে কেউ ভাববেন ‘এটি একটি পুকুর বা
জলাশয়’।যেখানে মাঝে মধ্যে সাঁতার কাটে
শিশু-কিশোররা। বরশি দিয়ে মাছও ধরা হয়
সেখানে!
অথচ জেলার ফুটবল-ক্রিকেটসহ বিভিন্ন
খেলাধুলার অন্যতম ভেন্যু এটি। শহরের
হোসেনপুর মহল্লায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত এ
কলেজ মাঠটি বছরের সিংহভাগ সময় এভাবেই
জলাবদ্ধ থাকে।
ইসলামিয়া কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়,
ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছাড়াও
পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠটি ব্যবহার
হয়ে থাকে। শীতের সময় ৩/৪ মাস এ মাঠটি
শুকনো থাকলেও জুন-জুলাইয়ে সামান্য
বৃষ্টিতেই পুরো মাঠ জলাবদ্ধ হয়ে পড়ে।
বর্ষা মৌসুমে এটি একেবারে বড় জলাশয়ে
পরিণত হয়। প্রয়োজনীয় সংস্কারের অভাবে
জেলা শহরের গুরুত্বপূর্ণ এ মাঠটি শরৎ ও
হেমন্তের মাঝামাঝি সময় পর্যন্ত জলাবদ্ধ
থাকে।

মাঠের পানি গড়ানোর একমাত্র স্থান
দক্ষিণপাশের একটি পুকুর। এতে পার্শ্ববর্তী
হোসেনপুর মহল্লাবাসীর বর্জ্য-পানি এবং ২৫০
শয্যার সিরাজগঞ্জ সদর হাসপাতালের পানি ও
বর্জ্য অপসারিত হয়। ফলে পুকুরটি সারাবছরই পানি
পূর্ণ থাকে।
পুকুর পাড়টি ইসলামিয়া সরকারি কলেজ মাঠের
সমতল। তাই বৃষ্টির অতিরিক্ত পানি সরতে পারে না
বলেই মাঠটি জলাবদ্ধ থাকে।
ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের
ছাত্র দীপক কুমার বাংলানিউজকে জানান,
ঐতিহ্যবাহী কলেজ হলেও এ কলেজের
খেলার মাঠটি সম্পূর্ণ অনুপোযোগী হয়ে
পড়েছে। বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ
থাকায় মাঠটিতে লীগ পর্যায়ের কোনো
খেলা হয় না।
কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিব
বাংলানিউজকে জানান, মাঠ সংকটের কারণে
এখানকার ছাত্ররা খেলাধুলা থেকে সম্পূর্ণরূপে
বঞ্চিত হচ্ছে।
প্রথম বর্ষের ছাত্র প্রসেনজিত বাংলানিউজকে
জানান, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা হলো
শিক্ষার গুরুত্বপূর্ণ দিক। কলেজ মাঠে পানি থাকায়
খেলাধুলার পরিবেশই নেই।
কলেজ ইসলামিয়া সরকারি কলেজের সাবেক
সিনিয়র রোভারমেট ও কলেজের সহকারী
গ্রন্থাগারিক হোসেন আলী ছোট্ট
বাংলানিউজকে জানান, কলেজ মাঠটি অধিকাংশ সময়
জলাবদ্ধ থাকায় এখানে খেলাধুলা বা স্কাউটিং কিছুই
স্বাভাবিক নিয়মে করা যাচ্ছে না।
কলেজটির অধ্যক্ষ ড. টি.আই.এম আব্দুর
রাজ্জাক বাংলানিউজকে জানান, কলেজ ও
পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা এ খেলার মাঠটি ব্যবহার করে।
বছরের অধিকাংশ সময় জলাবদ্ধ থাকার কারণে
ছাত্র-ছাত্রীরা খেলাধুলা থেকে বঞ্চিত
হচ্ছে।

Monday, July 27, 2015

এপিজে আবদুল কালাম আর নেই

ভারতের সাবেক রাষ্ট্রপতি মিসাইলম্যান খ্যাত
বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম ইন্তেকাল
করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে তাঁকে স্থানীয় একটি
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)
নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তিনি মারা যান বলে পিটিআইয়ের এক খবরে জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে ‘বি-স্কুলের’ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন কালাম। অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। বক্তৃতার মাঝে হঠাৎ করে পড়ে যান তিনি। পরে তাঁকে স্থানীয় বেতানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে ভর্তি করেন। সেখানেই তিনি মারা যান
বলে পিটিআইয়ের খবরে বলা হয়।
ভারতের ১১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল কালাম ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের
উপকূলীয় এলাকায় গতকালের লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়, এটি আরও ঘনীভূত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি মৌসুমী বায়ুর
অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, মধ্য
প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে
উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
এতে বলা হয়, মৌসুমী বায়ু দেশের দক্ষিণাংশে
সক্রিয় ও উত্তরাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তর
বঙ্গোপসাগরে প্রবল অবস্থা বিরাজ করছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার
আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগাম বিভাগের
কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার
আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।