সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Thursday, January 14, 2016

সিরাজগঞ্জে নবনির্বাচিত মেয়রদের গণসংবর্ধনায় স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নবনির্বাচিত মেয়রদের গণসংবর্ধনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে আওয়ামীলীগের অধীনে আবারও সংসদ নির্বাচন হবে।
সেই নির্বাচনের আগে আগামী ৩ বছর আমরা দেশকে সাজাতে চাই, উন্নয়ন করতে চাই। এজন্য (খালেদা জিয়া) আপনার সহযোগিতা প্রয়োজন। আন্দোলনের নামে আর নৈরাজ্য করবেন না। এগুলো বন্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জাতির কাছে ক্ষমা চান। জাতি ক্ষমা করলে হয়তো আপনাদের বর্তমান অবস্থার পরিবর্তন হতে পারে।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে জেলা আওয়ামীলীগের উদ্যোগে নবনির্বাচিত জেলার ৬টি পৌরসভার মেয়রদের সংবর্ধনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
সভায় শীঘ্রই সিরাজগঞ্জ শহরের মধ্যদিয়ে ফোরলেন সড়ক নির্মান, কাটাখালির সংস্কার, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মানের পাশাপাশি সিরাজগঞ্জ জেলাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন মোহাম্মদ নাসিম। এজন্য আগামী ২১ জানুয়ারী ও ১০ ফেব্রুয়ারী ৬ জন মন্ত্রী সিরাজগঞ্জে আগমনের কথা জানিয়ে উন্নয়নের প্রশ্নে সিরাজগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী। এরআগে সবার শুরুতে নবনির্বাচিত ৬টি পৌরসভার মেয়রদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজী ম, ম আমজাদ হোসেন মিলন এমপি, প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভীর ইমাম এমপি, নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসূফ সূর্য্য, সিরাজগঞ্জ সদর পৌরসভার নব নির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়র বেগম আশানুর বিশ্বাস বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জে নব-নির্বাচিত ৪ কাউন্সিলরের আ’লীগে যোগদান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর পৌরসভার নব-নির্বাচিত বিএনপি ও বাসদের চার কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলার ছয় পৌরসভার নব-নির্বাচিত মেয়রদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
এরা হলেন, তিন নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর আমিনুল ইসলাম, ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন, আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইয়ার আলী এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মমতা খাতুন।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা সিরাজগঞ্জ প্রতিদিনকে এ তথ্য জানান।

Saturday, January 9, 2016

বঙ্গবন্ধু সেতুতে এক ঘণ্টায় ৮ দুর্ঘটনা, নিহত ৬

 ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর প্রায় কাছাকাছি সময়ে ছোট-বড় মিলিয়ে আটটি দুর্ঘটনা ঘটেছে।এসব দুর্ঘটনায় সবমিলিয়ে পাঁচজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় পাওয়া যায়নি।
শনিবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সেতুর দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, শনিবার ভোরে প্রচণ্ড কুয়াশার কারণে সেতুর উপর পৃথকভাবে ট্রাকের সাথে বাস, বাসের সাথে বাস ও পুলিশের ভ্যানের সাথে পিকআপসহ মোট আটটি দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হন। এছাড়াও আহত হন অন্তত ১০ জন।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করছে। যান চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে।

Friday, January 8, 2016

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে আগুনে তিন শতাধিক ছোট গাছ ও ছোনের ক্ষেত পুড়ে গেছে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দর্শনার্থীর ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান, বিকেলে পার্কে আগুনে তিন শতাধিক ছোট ছোট গাছ ও আধা কিলোমিটার এলাকায় ছোনের ক্ষেত পুড়ে যায়। খবর পেয়ে পার্ক কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর লোকজন এবং সেতু পশ্চিম থানার পুলিশ এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো জানান, দর্শনার্থীর ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। 

আগুনে পার্কে কোনো প্রাণী দগ্ধ হয়েছে কী না তা তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) জানাতে পারেননি।

Tuesday, January 5, 2016

মার্চের ১৫ তারিখ থেকে ইউপি নির্বাচন

সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ সালের মার্চ মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়ে কয়েক দফায় শেষ হবে জুন মাসে। এ লক্ষ্যে তড়িঘরি করে সকল প্রস্তুতি সম্পূর্ণকরছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গত ৬ জানুয়ারি ইসির পক্ষ থেকে দ্রুত নির্বাচন করার জন্য পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের কাছে তালিকা চাওয়া হয়। এরি প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শরীফা অহমেদ স্বাক্ষরিত এক স্বরক লিপিতে ৪৫৫৩ টি ইউনিয়ন পরিষদ এর তালিকাসহ সংশ্লিষ্ঠ তথ্য পাঠানো হয় নির্বাচন কমিশনে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বিডি টুয়েন্টি ফোর লাইভকে বলেন, আমাদের হাতে সময় কম উপজেলা নির্বাচনের পর পর ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কমিশন।
কবে থেকে নির্বাচন শুরু হবে জানতে চাইলে ইসির সচি সরাসরি কোন তারিখ না বললেও তিনি জানান, ২০১৬ সালের মার্চ মাসের মাঝামাঝি ইউপি নির্বাচন দিবে ইসি। তবে কয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যপারে এখন সিদ্ধান্ত নেয়নি সাংবিধানিক এ সংস্থাটি।
ইউনিয়ন পরিষদের মেয়াদ মার্চ থেকে জুলাই মাসে পূর্ণ হবে। সে ক্ষেত্রে জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে চায় কমিশন। এদিকে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ চলায় নতুন ভোটাররা ডিসেম্বরে উপজেলা নির্বাচনে ভোট না দিতে পারলেও ইউপি নির্বাচনে ভোট দেওয়ার সম্ভবনা রয়েছে। কারণ ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
উল্লেখ্য,২০১৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। বর্তমান কমিশনের অধীনে পৌরসভা- ইউনিয়ন পরিষদ ছাড়া আর কোনো বড় ধরনের নির্বাচন বাকি নেই। এই দুটি স্থানীয় নির্বাচনের জন্য চলমান বাজেটে নির্বাচন খাতে ৩২১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অসুস্থ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জ্বরে আক্রান্ত হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় তার শরীরে তাপমাত্রা ক্রমন্বয়ে বাড়তে থাকে।

 

বিশিষ্ট চিকিত্সক অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. এম আব্দুল্লাহসহ তিন জন ডাক্তার তার ধানমন্ডির বাসায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিত্সকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এ জন্য সোমবার স্বাস্থ্যমন্ত্রীর পাবনার পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়।