সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Thursday, September 8, 2016

হতদরিদ্রদের জন্য দরিদ্রবান্ধব খাদ্য কর্মসূচীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে সরকারের উল্লেখযোগ্য দরিদ্রবান্ধব কর্মসূচি হতদরিদ্রের মাঝে নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানার হাট এ.ইউ. উচ্চবিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ১৫ জন জনগণের মাঝে ফেয়ারপ্রাইস কার্ড এবং ৩০ কেজি করে চাল বিতরণ করে এই কর্মসূচির সূচনা করেন।
কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ফেয়ারপ্রাইস কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের জন্য সারাদেশে এই নামমাত্র মূল্যের চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
খাদ্য মন্ত্রনালয় এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যাগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগ নেতা খালেদ মাহমুদ চৌধুরী এমপি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন সরকার বীরবীক্রম ।
স্বাগত বক্তৃতা রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব এএম বদরুদ্দোজা।
এই কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগণ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি করে ১০ টাকা নির্ধারিত মূল্যে চাল পাবে।
বছরের যে সব সময়ে ক্ষেতখামারে কাজ থাকেনা এমন ৫ মাস যথাক্রমে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল, সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। প্রায় ৫০ লাখ জনগণ এই কর্মসূচির সুবিধাভোগী হবেন।
হতদরিদ্র ছাড়াও প্রতিবন্ধী বিধবা এবং স্বামী পরিত্যক্তারাও এর সুবিধাভোগী হবেন।
এজন্য সরকারের পক্ষ থেকে চলতি অর্থবছরে ২ হাজার ১শ কোটি টাকা ভর্তুকি প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন পংকজ দেবনাথ এমপি, রুহুল আমিন এমপি, এটিএম মাইদুল ইসলাম এমিপি, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক এম জাফর আলম, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুস কুদ্দুস সরকার।
ছবিঃ ফোকাস বাংলা

Tuesday, September 6, 2016

‘প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ ৯ হাজার ৪৮৪ জন নার্স নিয়োগ

সিরাজগঞ্জ প্রতিদিনঃ শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ৯ হাজার ৪৮৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ঘটনাকে দেশের জনগণ ও বেকার নার্সদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সচিবালয়ে নার্স নিয়োগ ও চিকিৎসকদের পদোন্নতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের পথে দীর্ঘদিনের অন্তরায় নার্স সংকট সমাধানের পথ উন্মোচিত হয়েছে এই নিয়োগের মাধ্যমে। দ্রুত সারাদেশের হাসপাতালে তাদের পদায়ন করে জনগণের দোরগোড়ায় চিকিৎসা নিশ্চিত করার পথে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে সরকার।
৫০০ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি প্রদান করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদেরকে দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে পদায়ন করা হবে। তাদেরকে কলেজে শিক্ষকতার পাশাপাশি হাসপাতালেও চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় কর্মস্থল থেকে প্রত্যাহার করা হবে।

সিরাজগঞ্জে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের মা-দুই মেয়েসহ ৪ নারী সদস্য আটক

সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুর থেকে জেমমবির আত্মঘাতী স্কোয়াডের মা ও দুই মেয়েসহ ৪ নারী সদস্যকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউপির পশ্চিমবড়ইতলা এলাকার চিহ্নিত জেএমবির উচ্চ পর্যায়ের নেতা ফরিদুলের বাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও কিছু সংখ্যক জিহাদী বই উদ্ধারা করা হয়। আটককৃতরা হলো- বড়ইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫), তার মেয়ে সালমা খাতুন (১৬), সাকিলা খাতুন (১৮) ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন ( ৩৫)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, জেএমবি নেতা ফরিদুলের বাড়ীতে কতিপয় মহিলা সদস্য নাশকতামুলক কার্যকলাপ করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় জিহাদী বই ও একটি কম্পিউটারসহ ৪জনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা জেএমবির সক্রিয় সদস্য। তাদের কর্মপন্থা ঠিক করার জন্য বৈঠকে বসেছিল। এবং মহিলা জেএমবি সদস্য সংগ্রহের কার্যক্রম চলমান রাখাসহ জিহাদের উদ্দেশ্যে হিজরতে যাওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিল। তারা আরও জানিয়েছে, সংগঠনের হাইকমান্ডের নির্দেশ পাওয়া মাত্রই ফিদায়ী হামলা অর্থ্যাৎ আত্মঘাতী হামলার উদ্দেশ্যে প্রস্তুত ছিল। কাফির, মুসরিক, মুরতাদ ও ইসলামের শত্রুদের হত্যা করে জান্নাতবাসী হতো।

Monday, September 5, 2016

কোন ষড়যন্ত্রই রামপালের কাজ বন্ধ করতে পারবে না: মোহাম্মাদ নাসিম

সিরাজগঞ্জঃ
বর্তমান সরকারের আমলেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই এই প্রকল্পের কাজ বন্ধ করতে পারবে না। রোববার সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কার্যালয়ে বীরাঙ্গনাদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে নাসিম আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। সেই খালেদা জিয়ার দল এখন রামপালে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আন্দোলন করতে চায়। কিন্তু বিদ্যুৎকেন্দ্র নিয়ে আসলে তারা আন্দোলন নয়, রাজনীতির ফায়দা হাসিল করতে চায়।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবেই। দেশের ক্রমাগত বিদ্যুতের চাহিদা ও সংকট পূরণের জন্যই রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আমলে অনেক মুক্তিযোদ্ধা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। কিন্তু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। শুধু মুক্তিযোদ্ধা নয়, তাদের প্রজন্মদেরও সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। বীরাঙ্গনা মাতাদের মুক্তিযোদ্ধার সম্মানে সম্মানিত করা হয়েছে। যতদিন এই মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন রাষ্ট্র তাদের সম্মান করেই যাবে।

Saturday, September 3, 2016

বাবার ম্যুরালে শ্রদ্ধা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদের মুলিবাড়ী রেলক্রসিং মোড়ে বাবা শহীদ এম মনসুর আলীর ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঢাকা থেকে সরাসরি সিরাজগঞ্জ এসে সওজ কতৃক নির্মিত প্রয়াত এ জাতীয় নেতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার প্রতি সম্মান জানান তিনি।
এ সময় পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা সিরাজী, সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, সহসভাপতি সরকারি পিপি আবদুর রহমান রানা, শহর আওয়ামী লীগ সভাপতি আলহাজ ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানি, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাকিম, জেলা ছাত্রলীগ সভাপতি জাকিউল ইসলাম লিমনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী জেলার কাজিপুর উপজেলার পিপুলবাড়িয়ায় শহীদ এম মনসুর আলী সড়কের (পিপুলবাড়িয়া-সোনামূখী-ধুনুট) চকদামপুর সেতু ও একডালা সেতুর উদ্বোধন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন অংশ নিতে খালেদা জিয়াকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়ম : ক্ষুব্ধ হরিজন সম্প্রদায়

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সরকারি নিয়ম ভেঙে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তা প্রভাবশালী হবার কারণে কোনো নিয়মই মানছেন না বলে অভিযোগ করেছেন ভুুক্তভোগীরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।
গত কয়েক বছর ধরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিরাপত্তা আর পরিচ্ছন্নতাকর্মী আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সরকারি বিধি অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ক্ষেত্রে ৮০% কোটা জাত সুইপারদের নির্ধারিত থাকলেও তা না মেনে নিয়োগ দেওয়া হচ্ছে অন্য জাতের মানুষদের। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে হরিজন সম্প্রদায়ের মানুষরা।
পঞ্চাশোর্ধ কমলা রানী ক্ষোভ প্রকাশ করে জানান, তার স্বামী দিলিপ কুমার এই হাসপাতালেই কাজ করতে করতে মারা গিয়েছেন। তিনিও কাজ করছেন অন্তত ১৫ বছর। কিন্তু যখনই নিয়োগের বিষয় আসে তখনই নিয়ম ভেঙে নিয়োগ দেওয়া হয় অন্য সম্প্রদায়ের মানুষদের। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের আর তো কোনো অস্তিত্বই থাকবে না।
সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতা নব কুমার জানান, নিয়োগে অনিয়মের কথা আমরাও শুনেছি। আমাদের মতে স্বাস্থ্য বিভাগ সরকারেরই একটা অংশ। তারা যখন নিয়ম বেঁধে দেন, সেটা না মেনে যখন অন্য নিয়মে চলার চেষ্টা করে কেউ তখন সেটা সরকারের নিয়ম ভাঙার পর্যায় পড়ে। কর্তৃপক্ষের সাথে কথা বলে সুরাহা না হলে হরিজনদের সাথে নিয়ে আন্দোলনে যাবেন।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোদাসেসর রহমান জানান, গত কয়েক বছর ধরে এই নিয়মেই চলছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তবে একটা অভিযোগ উঠেছে সেটার বিষয়ে সিভিল সার্জন সাহেবের সাথে কথা চলছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মাদ মনজুর রহমান জানান, নিয়োগ নিয়ে একটি জটিলতা হয়েছে, সমাধানের চেষ্টা চলছে। তবে এখানে আগে যারা ছিলেন, তারা এগুলো মেনে নিয়েছিলেন। এবং এ নিয়ে কোনো কথাই হয়নি। তবে এবার কোটার বিষয়টি নজরে আসায় সেটি নিয়ে আলোচনা চলছে। তবে পাশাপাশি এটাও ভাবার বিষয় অভ্যন্তরীণ এ জটিলতা নিয়ে রোগীদের সেবার কোনো অনিয়ম বা সময়ক্ষেপণ করা যাবে না।
হরিজন সম্প্রদায়ের মানুষদের আশঙ্কা প্রথা ভেঙে এ নিয়ম চলতে থাকলে আগামীতে তাদের সম্প্রদায়ের মানুষদের আর কোনো কাজই থাকবে।

Thursday, September 1, 2016

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্য আটক ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জাময়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (৩১ আগস্ট) রাত পৌনে ২টার দিকে তাদের আটক করা হয়।আটক জেএমবি সদস্যরা হলেন, উল্লাপড়া উপজেলার চাকশা দক্ষিণপড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে মো. ইসরাফিল (২৪), চর মোহনপুর পশ্চিমপাড়া গ্রামের হাজী আনোয়ার হোসেনের ছেলে মো. রহুল আমিন ওরফে রুহুল (৩২) ও চর মোহনপুর উত্তরপাড়া গ্রামের পর্বত আলীর ছেলে মো. আলমাস (৩০)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান সিরাজগঞ্জ প্রতিদিনকে বলেন, উল্লাপড়ার মোহনপুর এলাকায় বেশকিছু জেএমবি সদস্য নতুন করে সদস্য সংগ্রহ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। তারা জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে জেএমবিতে যোগদান করেন এবং জেএমবির সদস্য সংখ্যা বৃ